Friday, June 26, 2026

বেলাগাম দিলীপ : বিরোধীরা ক্ষুব্ধ, অনুব্রত পাল্টা গুলি করার পক্ষে!

Date:

Share post:

দিলীপের লাগামহীন বক্তব্য নিয়ে ক্ষুব্ধ,সরব বিরোধীরা। বিজেপি রাজ্য সভাপতির লাঠি, গুলি, জেলে পোরার বক্তব্যকে বাম-কংগ্রেস-তৃণমূল এক হাত নিয়েছে। দিলীপের স্টাইলেই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেন, কেন্দ্রের উচিত দিলীপকেই গুলি করে মারা। নইলে মানুষ ওকে মারবে। আর রবিবারই তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ওর মাথা খারাপ হয়েছে। চিকিৎসার দরকার।

বিরোধী দলনেতা আব্দুল মান্নান বললেন, এসব বক্তব্যের জবাব দিতে রুচিতে বাধে। উনি তো আবার সাংসদ। তো ফুলনদেবীও সাংসদ ছিলেন, সাংসদ ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায়ও। পার্থক্য নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন। আর বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর জবাব, এটা তো একটা ফ্যাসিস্ট স্টাইলের বক্তব্য। দলটা তো এইভাবেই চলতে চায়। দিলীপ খালি প্রকাশ্যে বলেছেন। এভাবেই তো মানুষে মানুষে লাগিয়ে দিতে চাইছে ওরা। এটাই তো ওদের রাজনীতি।

আরও পড়ুন-দিলীপকে প্রশ্নের মুখে ফেললেন অভিষেক

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...