Friday, June 26, 2026

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার আভাস হাওয়া অফিসের

Date:

Share post:

শীতের আমেজ এবার ধীরে ধীরে কমতে চলেছে। সোমবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। খুব বেশি হলে আর দুই থেকে তিনদিন শীতের আমেজ বজায় থাকবে রাজ্যে।

প্রথম ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে।আগামীকাল মঙ্গলবার কলকাতা তাপমাত্রা ১২ডিগ্রির আশেপাশে থাকবে। পরশুদিন বুধবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, বিশেষ করে রাতের ধীরে ধীরে বাড়তে থাকবে। নতুন দুটি পশ্চিমী ঝঞ্ঝার জন্যই দক্ষিণবঙ্গের এই তাপমাত্রা খানিকটা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

আরও পড়ুন-বেলাগাম দিলীপ : বিরোধীরা ক্ষুব্ধ, অনুব্রত পাল্টা গুলি করার পক্ষে!

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...