Sunday, May 17, 2026

শর্মিলাদের খোলা চিঠি জনগণের উদ্দেশে

Date:

Share post:

দেশের সংবিধান কি এমন কোনও বই, যা দেশের নির্বাচিত সরকারকে ক্ষমতা অপব্যবহারের সুযোগ দেয়! দেশের সংবিধান কি কিছু নাগরিককে অন্য নাগরিকদের অবমাননা করার অধিকার দেয়? ভারতীয় সংবিধান কি শুধু কালি দিয়ে লেখা কিছু শব্দ? নাকি বহু শহিদের রক্তে লেখা ধর্ম-বর্ণ-আঞ্চলিকতা-ভাষার ঊর্ধ্বে ওঠার নিশানা একটি বই!!

শাসক দলের দিকে তাক করে জনগণের উদ্দেশে লেখা চিঠি। লিখেছেন শর্মিলা ঠাকুর, প্রাক্তন বিচারপতি জে চেলমেশ্বর ও প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক সহ আট বিশিষ্টজন। খোলা চিঠি দেশের জনগণের কাছে।

চিঠির শীর্ষক ” সেভেন্টি ইয়ার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আ ডিফাইনিং মোমেন্ট।” বিশিষ্টজনেরা লিখেছেন, সংবিধানের ৭০পূর্তি অবশ্যই আমরা উদযাপন করব, তার পাশাপাশি এতদিন ধরে যে ভুলভ্রান্তি হয়েছে, সেটাও শুধরে নেব। দেশের মানুষের কাছে তাঁদের অনুরোধ, সাফল্যের পাশাপাশি সংবিধানের মূল ভাবনা বহুত্ববাদ এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার বিষয়টি খতিয়ে দেখা। আম্বেদকর এবং আমাদের পূর্বপুরুষ সংবিধানে যা লিখে গিয়েছেন তা যেন পূরণ হয়। দেশজুড়ে সিএএ, এনআরসি ও এনপিআর নিয়ে আন্দোলন অব্যাহত। চিঠির লক্ষ্য যে সেদিকেই, তা বলার অপেক্ষা রাখে না।

চিঠিতে স্বাক্ষর করেছেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি, প্রাক্তন বিচারপতির জে চেলামেশ্বর, প্রাক্তন সেনা কর্তা লেফটেন্যান্ট জেনারেল হরচরণ সিং পানাগ, চলচ্চিত্র পরিচালক আদুর গোপালকৃষ্ণন, কর্ণাটকের বাদ্য শিল্পী টিএম কৃষ্ণ, ইউজিসি ও আইসিএসএসআর-এর প্রাক্তন চেয়ারম্যান সুখদেও থোরাট, পরিকল্পনা আয়োগের প্রাক্তন সদস্য সাঈদা হামিদ ও শর্মিলা ঠাকুর।

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...