Thursday, June 11, 2026

লক্ষ্য বাবুল, রাজ্যের দায়িত্বে আমি, কে কী বলছে তাতে দিলীপ ঘোষের যায় আসে না

Date:

Share post:

গোল বেধেছে রাজ্য বিজেপির সদর দফতরে। বাবুল-দিলীপ লড়াই এবার আরও সরাসরি। দিলীপের শুট আউট কাহিনি নিয়ে বাবুল বলেছিলেন, এটা ওনার কথা, দলের নয়। আর এ নিয়ে সারাদিন চর্চা-বিতর্ক, বিরোধী আক্রমণ চলেছে। দিনের শেষে দিলীপ বললেন, রাজ্যে দলের কোনও বিষয়ে বক্তব্য কে ঠিক করবে! দল তো দিলীপ ঘোষকেই দায়িত্ব দিয়েছে। তাহলে এরপর আর দ্বিতীয় কথা আসে কোথা থেকে! কে কী বলছে, দাবি করছে তাতে আমার কিছু যায় আসে না। অর্থাৎ রাজ্য সভাপতি যে কেন্দ্রীয় মন্ত্রীর কথাকে কোনও ধর্তব্যেই রাখতে চান না, আমল দিতে চান না, তা স্পষ্ট করে দিয়েছেন।

দিলীপ বলেন, রাণাঘাটে আমার বক্তৃতার স্বভাবিক অর্থ হয়তো সেটাই হয়। কিন্তু আক্ষরিক অর্থে গুলি করার কথা মোটেই বলিনি। বলতে চেয়েছি অসম, উত্তরপ্রদেশে হিংসাত্মক আন্দোলন করে যারা সম্পত্তি নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে সেখানকার রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে। আর এখানকার সরকার একটা এফআইআরও করেনি। এরা প্রশ্রয়দাতা।

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...