Sunday, May 10, 2026

লাহোর হাইকোর্টে মৃত্যুদণ্ড বাতিল, স্বস্তিতে মুশারফ

Date:

Share post:

পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে যে বিশেষ আদালত ‘মৃত্যুদণ্ড’ দিয়েছিল, তার বৈধতা নিয়েই এ বার প্রশ্ন তুলল লাহোর হাইকোর্ট। সোমবার এক রায়ে হাইকোর্ট জানিয়েছে , যে প্রক্রিয়ায় এই বিশেষ আদালত গঠন হয়েছে, তা অসাংবিধানিক।

দেশদ্রোহিতার মামলায় পাকিস্তানের প্রাক্তন সামরিক শাসক জেনারেল পারভেজ মুশারফের বিরুদ্ধে ছয় বছর ধরে শুনানির পর, গত ১৭ ডিসেম্বর, ইসলামাবাদের এক বিশেষ আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেয়। ২০১৩ সালে নওয়াজ শরিফ সরকার মুশারফের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিল। সোমবার লাহোর হাইকোর্টের তিন বিচারকের বেঞ্চ বিচারপতি সৈয়দ মঝহার আলি আকবর নকভি, বিচারপতি মহম্মদ আমির ভাট্টি ও বিচারপতি চৌধুরি মাসুদ জাহাঙ্গীর সর্বসম্মতি ক্রমে বিশেষ আদালত গঠনকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করেন ।

আদালতের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েগ, মুশারফের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলাটি আইন মেনে করা হয়নি। বর্তমানে স্বেচ্ছা নির্বাসনে দুবাইয়ে রয়েছেন এককালের দাপুটে পাক সেনাপ্রধান ও কারগিল যুদ্ধের অন্যতম চক্রী মুশারফ। আদালত মৃত্যুদণ্ড বাতিল করায় স্বস্তিতে মুশারফ।

Related articles

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...

অদম্য জেদ আর অধ্যাবসায় দিয়েই দারিদ্রতাকে হারিয়ে সফল টাকি হাউসের স্পন্দন 

কোভিডের করাল গ্রাসে কাজ হারিয়েছিলেন বাবা। সেই থেকে শাড়ির পাড় আর আঁচল সেলাই করে কোনও রকমে সংসারের হাল...

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...