পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক দেওয়া থালাপতি বিজয়ের (Vijay Thalapathy) সঙ্গী কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। পাঁচদিনের টালবাহানা শেষে শনিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সি জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়।
Sponsored


রাজ্যপাল আর ভি আরলেকারের সব প্রয়াস ব্যর্থ করে কংগ্রেস ও বামেদের সঙ্গে নিয়ে সরকার গঠন করলেন বিজয়। শপথেই বুঝিয়ে দিলেন একটা অন্য সরকার পরিচালনা করবেন তিনি। সব সম্ভাবনা উড়িয়ে কোনও কাগজ না দেখে গোটা শপথ বাক্য নিজের মাতৃভাষায় গোটাটাই মুখস্থ বললেন তিনি। ফিল্মি মনে হলেও সেই শপথে কতখানি প্রত্যয় মিশে ছিল তা বোঝা যাচ্ছিল বিজয়ের চোখ দেখে।
শনিবার বাংলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথে নব নির্বাচিত মুখ্যমন্ত্রীর পাশে থেকে শক্তি প্রদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তামিলনাড়ুতে প্রথমবার ভোটের ময়দানে নামা থালাপতিকে মুখ্যমন্ত্রী পদে শপথে পাশে থেকে আশ্বাস দিলেন কংগ্রেস নেতা সাংসদ রাহুল গান্ধী। এদিন বিজয়ের পাশাপাশি শপথ নিলেন টিভিকে-র নয় বিধায়ক। মন্ত্রী হিসাবে শপথ নিলেও দফতর এখনও ভাগ করেননি দলের প্রধান। নয় বিধায়কের মধ্যে মূলত প্রবীণ নেতারা, রয়েছেন এক মহিলা বিধায়কও।

শপথের পরে নিজের প্রতিশ্রুতি স্পষ্ট করে বিজয় দাবি করেন, এটা একটা নতুন শুরু। ধর্মনিরপেক্ষতা আর সামাজিক ন্যায়বিধানের নতুন যুগের সূচনা। আর সেটা শুরু হচ্ছে এখন থেকে। রিল লাইফ ছেড়ে এলেও রিল যে তাঁকে ছাড়েনি, শপথের পরতে পরতে তুলে ধরলেন বিজয়। বক্তব্যের শেষে নিজের ঘড়িতে ইঙ্গিত করে স্পষ্ট করে দিলেন সময়টাও।
আরও পড়ুন : দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয়
তবে রাজ্যের উন্নয়ন নিয়ে বিজয়ের প্রতিশ্রুতি তিনি মানুষের কাছে কোনও মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না। তার জন্য ক্ষমতায় এসেই তিনি রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ করবেন। জোটের সরকার তৈরির জন্য কংগ্রেস, দুই বাম দল, ভিসিকে ও মুসলিম লীগকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে এটাও স্পষ্ট করে দেন যে ক্ষমতার কেন্দ্রে তিনিই থাকবেন। তিনিই একমাত্র ক্ষমতার উৎস। তার কারণ হিসাবে তিনি তুলে ধরেন, আমি একজন সাধারণ সহ নির্দেশকের ছেলে ছিলাম, যার স্বপ্ন ছিল চলচ্চিত্রে জীবন তৈরি করা। আমাকে আপনারাই এখানে এনেছেন। আপনারাই মুখ্যমন্ত্রী বানিয়েছেন।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
9h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
16h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
19h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
