Tuesday, April 14, 2026

বিতর্ক যতই হোক, দিল্লিও জানে দিলীপের মত লড়াকু সংগঠকের আকাল বঙ্গ-বিজেপিতে

Date:

Share post:

বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সোজাসাপটা বাচনভঙ্গি ও ভণিতাহীন আক্রমণাত্মক ভঙ্গির কথাবার্তায় তথাকথিত শহুরে শিক্ষিত মানুষের মধ্যে কিঞ্চিৎ বিরূপ প্রতিক্রিয়া হলেও গ্রামাঞ্চলে, বিশেষত রাজনৈতিক সংঘর্ষপ্রবণ এলাকায় ও বিজেপির প্রভাবযুক্ত অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে বিজেপি রাজ্য সভাপতির এখন যে জনপ্রিয়তা, তার ধারেকাছেও নেই বিজেপির অন্য কোনও নেতা। দিলীপবাবুর ‘গুলি করে মারা উচিত’ মন্তব্য নিয়ে রাজ্য-রাজনীতিতে ব্যাপক জলঘোলা হলেও এই কথাটা যে তিনি আক্ষরিক অর্থে বলেননি, তা তাঁর সমালোচকরাও জানেন। সরকারি সম্পত্তি নষ্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপের যৌক্তিকতা বোঝাতে গিয়ে তিনি যা বলেছেন তা জনসভার উত্তেজক ভাষণে মানানসই হলেও রাজ্য সভাপতি ও সাংসদ হিসাবে নিশ্চয়ই আরও সংযত হওয়া উচিত ছিল দিলীপ ঘোষের। দেখা যাচ্ছে, জেলায় জেলায় গ্রামের সভাগুলিতে দলীয় কর্মী বা সাধারণ মানুষের সামনে বক্তব্য রাখার সময় সহজ ভাষায় জটিল পরিস্থিতি ব্যাখ্যার সময় দিলীপবাবু প্রায়শই যা বলেন তা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পেলেও তথাকথিত শিক্ষিত নাগরিক সমাজে তা নিয়ে জলঘোলা হয় এবং অনেক ক্ষেত্রেই মূল ভাষণের খণ্ডিত অংশ হিসাবে প্রচার হওয়ার ফলে শুধু বিতর্কিত অংশ নিয়েই সমালোচনা শুরু হয়। বক্তৃতার মূল বিষয় চলে যায় আড়ালে।

কিন্তু এসবের পরেও বাস্তবটা হল, দিলীপ ঘোষই এযাবৎকালে রাজ্য বিজেপির একমাত্র সভাপতি, যিনি নিয়মিত রাজ্য চষে বেরিয়ে সংগঠন বাড়ানোর চেষ্টা করছেন এবং দলকে শুধু কলকাতা-কেন্দ্রিক প্রচারসর্বস্ব না করে গ্রামে সংগঠন বাড়ানোর দিকে মন দিয়েছেন। তাঁর কিছু কথাবার্তা বিতর্কিত বা তাঁর বক্তৃতায় তথাকথিত শহুরে পালিশের অভাব থাকলেও সোজাসাপটা দিলীপ ঘোষের মত পরিশ্রমী বিকল্প রাজ্য সভাপতি পদে এই মুহূর্তে যে একজনকেও পাওয়া যাবে না, তা অমিত শাহ-জেপি নাড্ডারাও জানেন। কারণ ট্যুইটারে যুদ্ধপ্রিয় নেতার চেয়েও মানুষের মধ্যে ঘুরে কাজ করা লড়াকু নেতার প্রয়োজন বঙ্গ-বিজেপিতে অনেক বেশি। তাই একাংশের জনমানসে ব্যক্তিগত ভাবমূর্তি ধাক্কা খেলেও বিধানসভা ভোটের আগে প্রাক্তন সঙ্ঘপ্রচারক দিলীপ ঘোষকে যথাযথভাবেই ব্যবহার করতে চান দিল্লি বিজেপির শীর্ষ নেতৃত্ব।

Related articles

শ্রমিক বিক্ষোভে বিপাকে যোগী সরকার, ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্তেও কমলো না অসন্তোষ

কাজের সঠিক পারিশ্রমিক থেকে কর্মস্থলে নিরাপত্তা সংক্রান্ত একাধিক দাবি-দাওয়া নিয়ে শ্রমিক বিক্ষোভে উত্তাল বিজেপি রাজ্য উত্তরপ্রদেশের নয়ডা (Noida,...

মাইকের সামনে পারফর্ম করা শিখিয়েছিলেন আশাজি, কিংবদন্তিকে শ্রদ্ধায় স্মরণ কিশোরপুত্রের

ভারতীয় সংগীত জগতকে বিদায় জানিয়ে সুরের আকাশে বিলীন হয়েছেন কিন্নরকণ্ঠী আশা ভোঁসলে (Asha Bhosle)। রবিবাসরীয় সকালে তার প্রয়াণের...

নববর্ষে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সর্তকতা! বিক্ষিপ্ত বৃষ্টিতে কমবে না গরম

বাংলা বছরের শেষ দিনে সকাল থেকেই ঘর্মাক্ত দক্ষিণবঙ্গবাসী। পয়লা বৈশাখে (Bengali new year day) জেলায় জেলায় তাপপ্রবাহের সর্তকতা...

কোচবিহারে রোড শো-জলপাইগুড়িতে জনসভা, নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক

বাংলায় প্রথম দফার নির্বাচন হতে হাতে গোনা কয়েকটা দিন বাকি। রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের...