Friday, May 22, 2026

রাজ্যপালকে আরও চাপে ফেলে গঠিত হল পশ্চিমবঙ্গ উপাচার্য পরিষদ

Date:

Share post:

অবশেষে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে গঠন করা হল পশ্চিমবঙ্গ উপাচার্য পরিষদ। এদিন সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা জানিয়েছেন, তাঁদের উপরে রাজ্য সরকারের কোনও চাপ বা হস্তক্ষেপ নেই। তাঁরা পূর্ণ স্বাধীনতা ভোগ করছেন। সিদ্ধান্ত নেওয়ার গণতান্ত্রিক অধিকার কেউ লঙ্ঘন করেনি। আর এই ঘটনায় আরও চাপে পরে গেলেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়।

উল্লেখ্য, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সাম্প্রতিক পরিস্থিতি এবং শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য গতকাল সোমবার রাজভবনে উপাচার্যদের তলব করেছিলেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়। কিন্তু শিক্ষা দফতর উপাচার্যদের রাজভবনে যাওয়ার অনুমতি দেয়নি। খুব স্বাভাবিকভাবে বৈঠক ভেস্তে যায় রাজ্যপালের। এই ঘটনায় তিনি যথারীতি ক্ষুব্ধ ও অপমানিত।

সাংবাদিকদের সামনে এই প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দেন জগদীপ ধনকড়। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের উপাচার্যদের বন্দি করে রাখা হয়েছে। তাঁদের স্বাধীন এবং গণতান্ত্রিকভাবে মতামত ব্যক্ত করার সুযোগ দেওয়া হচ্ছে না রাজ্য সরকারের তরফে। যা শিক্ষা ব্যবস্থার পক্ষে খারাপ দিক। বিপদজনক দিক। ”

কিন্তু এদিন পশ্চিমবঙ্গ উপাচার্য পরিষদ গঠনের মধ্য দিয়ে রাজ্যপালের সেই দাবিকে উড়িয়ে দেওয়া হল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-আর্মি ডে প্যারেডেও এবার নেতৃত্বে মহিলা ক্যাপ্টেন

Related articles

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...