Sunday, May 10, 2026

রাজ্যের পাঁচ লক্ষেরও বেশি একজনকেও নাগরিকত্ব দিলে আমি রাজনীতি ছাড়ব: হিমন্ত বিশ্ব শর্মা

Date:

Share post:

অসম বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে রাজ্যপালের ভাষণ নিয়ে বিতর্ক চলাকালীন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, একজন হিন্দু ‘‌জিন্নাহ হতে পারে না কারণ সে কখনই কাউকে আক্রমণ করবে না’‌ এবং তারা ধর্মনিরপেক্ষ।
তিনি সাফ জানান যে নাগরিকত্ব সংশোধনী আইন কোনওভাবেই অসম চুক্তিকে লঙ্ঘন করেনি। তিনি বলেন, ‘‌যদি রাজ্যের পাঁচ লক্ষেরও বেশি একজনকেও নাগরিকত্ব দেওয়া হয় তবে আমি রাজনীতি ছাড়ব। পাঁচ লক্ষ জনগণের মধ্যে অতিরিক্ত একজনও যদি যোগ হয়, তবে তার দায়িত্ব নেবে অসম সরকার।’‌ তিনি হিন্দু বাঙালিদের নাগরিকত্ব প্রদানকেও সমর্থন করেছেন। যদিও এর বিরুদ্ধে বিভিন্ন সংগঠন তীব্র প্রতিবাদ বিক্ষোভে সামিল হচ্ছে।
তিনি বলেন, ‘‌এমনকী অসম চুক্তিতে এনআরসি ছিল না। ২০০৫ সালে কেন্দ্র, অসম সরকার ও আসুর একত্রিত বৈঠকের পর এনআরসিকে যোগ করা হয়।
মন্ত্রী জানান, নাগরিকত্ব আইন ১৯৮৭, ১৯৯৩ ও ২০০৩ সালে সংশোধীত হয়। বর্তমানে সিএএ- এর অনেক আগেই অসম চুক্তিতে এটি উল্লেখ করা ছিল।

Related articles

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...

প্রকাশ্যে ওএমআর শিট! শিক্ষক নিয়োগ মামলায় বড় পদক্ষেপ কমিশনের 

অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (OMR) জনসমক্ষে আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার কমিশনের অফিশিয়াল...

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...