Tuesday, March 10, 2026

ফের ভারতীয় সীমান্তে পাক ড্রোন হামলা , বাড়তি সতর্ক বিএসএফ

Date:

Share post:

ভারতীয় সীমান্তে হামলা চালানোর জন্য এবার প্রযুক্তিকেই বেশি করে ব্যবহার করতে চাইছে পাকিস্তান। সাম্প্রতিক ড্রোন হামলা দেখার পর এ বিষয়ে নিশ্চিত ভারতীয় গোয়েন্দা বিভাগ। কারণ, ফের পাঞ্জাব সীমান্তের ফিরোজপুরে আকাশে পাক ড্রোন উড়তে দেখেই গুলি চালাল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সেটি আদৌ ধ্বংস হয়েছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নন বিএসএফ কর্তারা।
বিএসএফ জানিয়েছে , সোমবার রাতে ভারত-পাক সীমান্তের তেন্দিওয়ালা গ্রামে বিএসএফ-এর শমস্কি পোস্টের কাছেই একটি ড্রোন উড়তে দেখেন জওয়ানরা। প্রথম বার কিছুক্ষণ আকাশে উড়েই পাকিস্তানের দিকে ফিরে যায় সেটি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার ভারতের আকাশে দেখা যায় সেটিকে। তার পরেই গুলি চালাতে শুরু করেন বিএসএফ জওয়ানরা। কিন্তু তার পর আর সেটির দেখা মেলেনি।
সীমান্ত পেরিয়ে আসছে অস্ত্র-টাকা।
মঙ্গলবার সারাদিন এলাকায় তল্লাশি চালান বিএসএফ জওয়ানরা। কিন্তু ড্রোনের ধ্বংসাবশেষ বা অন্য কোনও কিছু খুঁজে পাননি। ফলে সেটি গুলিতে ধ্বংস হয়েছে, নাকি পাকিস্তানেই ফিরে গিয়েছে, তা এখনও নিশ্চিত নন বিএসএফ কর্তারা। এই ড্রোনের উপস্থিতি নজরে আসার পর গোয়েন্দাদের অনুমান, ফের ভারতীয় সীমান্তের ওপারে সক্রিয় হয়েছে পাকিস্তানের ড্রোন বাহিনী।

spot_img

Related articles

ধর্নামঞ্চে প্রতিবাদী গান পর্ণাভর: গলা মেলালেন তৃণমূল সভানেত্রী, আপ্লুত গায়ক

ধর্মতলার ধর্নামঞ্চে গান গাইতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে গলা মেলানোর পর আবেগাপ্লুত হয়ে পড়লেন গায়ক...

বাংলার জয়, তৃণমূলের দাবিকেই সুপ্রিম-মান্যতা: ধর্নামঞ্চ থেকে লড়াইয়ের বার্তা অভিষেকের

“আমরা যে যে দাবি তুলেছিলাম, প্রত্যেকটা দাবিকে সুপ্রিমকোর্ট মান্যতা দিয়েছে“-মঙ্গলবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূলের (TMC)...

বড় রদবদল প্রশাসনে, বিডিও-এসডিও মিলিয়ে বদলি ১৯৪ জন 

ভোটের বাদ্যি বাজার আগেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে এবার ব্লক ও মহকুমা...

খেলা চলবে: আপাতত ধর্না তুলে জানালেন মমতা

বৈধ ভোটারদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ের প্রথমার্ধে এগিয়ে গেল তৃণমূল (TMC)। মঙ্গলবার এসআইআর নিয়ে শুনানিতে শুধু ভর্ৎসনা...