Saturday, May 23, 2026

সরকার ফেলে দিলেও NPR বৈঠকে যাব না, হুঙ্কার মমতার

Date:

Share post:

“১৭ তারিখ NPR নিয়ে বৈঠক আছে। আমি যাব না। রাজ্যে একজন বিজেপির মুখপাত্র আছে। তিনি চাইলে আমাদের সরকারকে দিতে পারে। সরকার ফেলে দিক। তবুও যাব না।”

বুধবার রানি রাসমণি রোডে ফের তৃণমূল ছাত্র পরিষদের ধর্ণা মঞ্চ থেকে এমনই হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ফের কেন্দ্রের আধার নীতিকে দুষলেন তৃণমূল নেত্রী।
তাঁর কথায়, “আধার কার্ড করতে আর বাবা-মায়ের নাম লাগছে না। তবে আধারের মর্যাদা কোথায় গিয়ে দাঁড়িয়েছে?
নিজের আধার কার্ড। এনারসিতে তোমরা বলছো বাবার নাম নিয়ে এসো। আবার কারও কারও চুপিচুপি নাম তুলে দিচ্ছে। সবটাই জালিয়াতি চলছে। দেশ এক, নেতা এক, সংবিধান এক, তবে আধার কেন দুই? আমি ভুল বললে ক্ষমা চাইতে রাজি আছি।”

তাঁর লাগাতার আন্দোলনের প্রসঙ্গ তুলে মমতা বলেন, “মানুষের অস্তিত্বের ঠিকানা যখন হারিয়ে যায়, তখন এভাবেই জনসংযোগ করতে হয়। আমার সেকেন্ড টিম তৈরি আছে। মানুষের প্রাণের ব্যাথা না বুঝলে মানুষের নেতা হওয়া যায় না। নেতা গাছ থেকে পড়ে না। নেতা এভাবেই ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে তৈরি হয়। বাংলা আত্ম মর্যাদায় ভরা।”

এদিন ফের বামেদের ভূমিকার কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বামেদের কটাক্ষ করে তাঁর বক্তব্য, “সিপিএমের কোনও কাজ নেই। আপনারা মিথ্যে বলছেন। এবার আইন আইনের পথে চলবে। এক্ষেত্রে কড়া ব্যবস্থা নেবে সরকার।
মমতা শুধু এলার্জী। সব ভোট তো বিজেপির বাক্সে তুলে দিয়ে এলেন। আর আজ আন্দোলন করবেন? আপনারা কেউ বিজেপির বালিশ, কেউ কোল বালিশ।” তিনি বামেদের কাছে প্রশ্ন তুলে বলেন, অসম সিপিএম কেন বলবে NRC ভালো?

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...