Monday, April 6, 2026

লোকাল ট্রেনের টিকিটে স্টেশনের নাম বাংলায়

Date:

Share post:

ফের রেলের অসংরক্ষিত টিকিটে ফিরছে বাংলা। এবার থেকে রাজ্যের মধ্যে চলাচল করা সব লোকাল ট্রেনে যাত্রা শুরুর এবং গন্তব্যের স্টেশনের নাম বাংলায় লেখা থাকবে। আগে রেলের টিকিটে স্টেশনের নাম বাংলায় লেখা থাকত। কিন্তু ২০১২ থেকে শুধুমাত্র হিন্দি ও ইংরাজিতেই লেখা শুরু হয় । গত একবছর ধরে এর প্রতিবাদে এবং বাংলায় জায়গার নাম ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালাচ্ছিল ‘বাংলা পক্ষ’ নামে একটি সংগঠন। বৃহস্পতিবার থেকে রাজ্যের বেশ কিছু স্টেশনের টিকিটে ফিরল বাংলা অক্ষর।

বৃহস্পতিবার, সাঁতরাগাছি স্টেশনের কাউন্টার থেকে বাংলায় স্টেশনের নাম লেখা টিকিট বিক্রি হয়েছে। শুধু সাঁতরাগাছি নয়, আরও বেশ কয়েকটি স্টেশন থেকে বাংলায় নাম লেখা টিকিট বিক্রি হয়েছে।
গত বছর জুন মাস থেকেই রেলের তরফ এ রাজ্যের জন্য বাংলায় স্টেশনের নাম লেখা টিকিট ছাপতে দেওয়া হয়। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সব স্টেশন থেকে বাংলায় স্টেশনের নাম লেখা টিকিট বিক্রি শুরু হয়ে যাবে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...