Tuesday, June 9, 2026

সমালোচনার জবাব দিলেন ব্যাট হাতে, বাইশ গজে চেনা ছন্দে স্মৃতি

Date:

Share post:

বিতর্ককে পিছনে ফেলে রানের আলোয় স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজের চতুর্থ ম্যাচে অবশেষে রান পেলেন ভারতের সহ অধিনায়ক।৪৮ বলের ৮০ রানের দুরন্ত একটা ইনিংস খেললেন স্মৃতি। ১১টি চার এবং তিনটি ছক্কা মারলেন। সেই সঙ্গে যাবতীয় সমালোচনাকে মাঠের বাইরে পাঠালেন।

২৫, ১৪, ১ – এই ছিল সিরিজের প্রথম তিন ম্যাচে স্মৃতির(Smriti Mandhana) রান।তবে কেরালার গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে আগের ছন্দেই দেখা গেল তাঁকে। ওপেন করতে নেমে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন ভারতের সহ অধিনায়ক। অর্ধশতরান করার পর সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন কিন্তু ৮০ রানেই ছন্দ পতন হল তাঁর।

পলাশ পর্ব অতীত করে শ্রীলঙ্কা সিরিজের মধ্য দিয়েই ২২ গজে ফিরেছিলেন স্মৃতি মন্ধানা। কিন্তু কিছুতেই রান পাচ্ছিলেন না।২৩ নভেম্বর সকালে এক ঝটকায় সব তছনছ হয়ে যায় স্মৃতির। বাগদানের পরও পলাশের সঙ্গে বিয়ে ভেঙে দেন।  বডি শেমিং নিয়ে বিতর্ক হচ্ছিল । এই ম্যাচে ৮০ রান করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক অতিক্রম করলেন স্মৃতি। কুইন বুঝিয়ে দিলেন ক্রিকেটই তাঁর প্রথম একমাত্র ভালোবাসা।

এই ম্যাচে শেফালি ভার্মা ৭৯ রান করলেন। ১৬ বলে ৪০ রানের মারকাটারি একটা ইনিংস খেললেন রিচা ঘোষ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেটে ২২১ রান তুলল ভারত।

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...