Wednesday, May 20, 2026

বইমেলার ভোজবাজি: সৃজনশীল মুখ্যমন্ত্রীকে মনে করালেন শুভাপ্রসন্ন

Date:

Share post:

বাংলার সৃজনশীল মুখ্যমন্ত্রীকে নিউটাউনের বইমেলায় ভোজবাজির উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরলেন শিল্পী শুভাপ্রসন্ন। ইওর ভয়েজ ও আইরিস ওয়ার্ল্ডওয়াইডের উদ্যোগে নিউটাউনের সিটি স্কোয়ারের (City Square) মাঠে শুরু হয়েছে বইমেলায় ভোজবাজি। শনিবারের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে শুভাপ্রসন্ন ছাড়াও ছিলেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, শিল্পী শিপ্রা ভট্টাচার্য, বিধাননগর পুরসভার মেয়র ইন কাউন্সিল অরিত্রিকা ভট্টাচার্য, তৃণমূল পদাধিকারী ও সমাজসেবী রিতা গায়েন, বিনু মণ্ডল এবং রাজারহাট নিউটাউনের সংখ্যালঘু সেলের নেতা মহম্মদ আফতাব উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই অভিনব খাদ্য ও বইমেলায় (Food and Book Fair) শহরের হরেকরকমের খাবারের রেস্তোরাঁ ছাড়াও হাজির হয়েছে বিভিন্ন প্রকাশনী সংস্থা।

এদিনের মঞ্চ থেকে শিল্পী শুভাপ্রসন্ন (Subhaprasanna) বলেন, কোনও কিছু সৃষ্টি করা সহজ ব্যাপার নয়। ভেতর থেকে সাহস লাগে। যাতে ভর করে মানুষ অনেক কিছু করতে পারে। এক হচ্ছে ইচ্ছা আর দ্বিতীয় হল স্বপ্ন। স্বপ্নকে বাস্তবায়িত করার সাহস ভারতে কেন পৃথিবীতে মমতা বন্দ্যোপাধ্যায় (New Town) ছাড়া দ্বিতীয় কোনও নেত্রীর নেই।

সেই সঙ্গে শিল্পী আরও জানান, এর আগে কোনওদিন পিয়ানো ব্যবহার না করেও তাঁর বাড়িতে নির্দ্বিধায় পিয়ানো বাজিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর লেখা গান ও ছবির প্রসঙ্গ টেনে শিল্পী বলেন, যে কোনো সৃষ্টিশীল কাজের জন্য যে সাহস আর স্বপ্নের প্রয়োজন হয়, তা বর্তমান ভারতের রাজনীতিতে একমাত্র মমতার মধ্যেই দৃশ্যমান। মেলার অন্যতম আকর্ষণ মমতা বিতান (Mamata Bitan)। যেখানে মুখ্যমন্ত্রীর লেখা নানা রাজনৈতিক ও অরাজনৈতিক বই রয়েছে।

এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন  রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় (Tapas Chattopadhyay)। কেন্দ্রের সরকারকে বাংলার সংস্কৃতি সাহিত্যের অপমানের কথা স্মরণ করিয়ে এক হাত নেন তিনি।

আরও পড়ুন : ভক্তির জোয়ারে দিঘা! আট মাসে এক কোটির মাইলফলক 

খাবার আর বইয়ের এই অদ্ভুত যুগলবন্দী দেখতে প্রথম দিন থেকেই মেলায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আগামী কয়েকদিন এই মেলা নিউটাউনবাসীর বিনোদনের অন্যতম ঠিকানা হয়ে উঠবে বলেই মনে করছেন আয়োজকরা।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...