Friday, May 1, 2026

এটিএম প্রতারণা কাণ্ডে জালে দেশি গ্যাং

Date:

Share post:

এটিএম প্রতারণায় তদন্তকারীদের জালে এবার দেশি গ্যাং। আগে পুলিশ এটিএম জালিয়াতির পিছনে রোমানীয় গ্যাংয়ের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল। এবার কলকাতায় ধরা পড়েছে এটিএম জালিয়াতির একটি দেশি গ্যাং।
বৃহস্পতিবার সন্ধেয় শিয়ালদহ স্টেশন থেকে ওই প্রতারণা চক্রের দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের থেকে ৩৮টি এটিএম কার্ড, স্কিমিং ডিভাইস এবং একটা ল্যাপটপ উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত মুদাদসর খান এবং ইরফানুদ্দিন বিহারের গয়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, প্রধানত বয়স্কদের টার্গেট করতেন এই গ্যাংয়ের সদস্যরা। তাঁরা এটিএম কাউন্টারে সাহায্যের নাম করে তাঁদের থেকে কার্ড নিয়ে সেই স্কিমিং মেশিনে ক্লোন করে নিতেন। সেভাবেই এটিএম থেকে টাকা সরানো হত।
যাদবপুর এবং তিলজলায় ভাড়া থাকেন। শিয়ালদহ স্টেশন থেকে দার্জিলিং মেল ধরার জন্য পৌঁছতেই তাঁদের গ্রেফতার করে পুলিশ। গ্যাংয়ের সঙ্গে আর কার যোগ রয়েছেন কি না, তার খোঁজ করছে পুলিশ।

Related articles

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের মুখে বসল গার্ডরেল, সাখাওয়াত মেমোরিয়ালে বাড়ল নিরাপত্তা

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও স্ট্রংরুম বিতর্কের জেরে এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র (Khudiram anushilan kendra) ও সাখাওয়াত মেমোরিয়ালে গার্লস...

ফের বাড়ল অটো এলপিজির দাম, ভাড়া বৃদ্ধির আশঙ্কা আমজনতার 

বাণিজ্যিক গ্যাসের পর এবার বাড়ল অটো এলপিজির দামও (Auto LPG gas price hike)। শুক্রবার থেকে একধাক্কায় ৬ টাকা...

আজ ফের পোস্টাল ব্যালট মুভমেন্টের সম্ভাবনা, রাতের পর সকালেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কুণাল

স্ট্রং রুমে কারচুপির অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস (TMC), বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকালে ফের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গেলেন...

একধাক্কায় ৯৯৪ টাকা বাড়ল গ্যাসের দাম!

মে মাসের প্রথম দিনে একলাফে প্রায় হাজার টাকার কাছাকাছি বেড়ে গেল বাণিজ্যিক গ্যাসের দাম (commercial cylinder price hike)...