Wednesday, February 25, 2026

ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে জোড়া ব্ল্যাক প্যান্থারের দেখা মিলল

Date:

Share post:

ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বিলুপ্তপ্রায় ব্ল্যাক প্যান্থারের দেখা মিলল। এবার একেবারে জোড়া ব্ল্যাক প্যান্থার দেখতে পেলেন পর্যটকরা। বন দপ্তরের গাইড লেখু মাহাতো ১২ জানুয়ারি জয়ন্তীর মহাকাল এলাকায় জোড়া ব্ল্যাক প্যান্থার দেখতে পান বলে খবর। কিছু পর্যটকরাও ব্ল্যাক প্যান্থার দেখতে পান। বক্সা ব্যাঘ্র প্রকল্পের গাইড জোড়া ব্ল্যাক প্যান্থারের সেই ছবি ক্যামেরাবন্দি করেন। জয়ন্তী পাহাড় থেকে বিলুপ্তপ্রায় ওই বন্যপ্রাণীটি নিচে নেমে আসছিল বলে খবর।

এই বন্যপ্রাণীরা চিতাবাঘই। তবে জিন ঘটিত কারণে ওই চিতাবাঘদের গায়ে হলদে ছোপ ফুটে ওঠে না। নিজেদের ওই ভয়াল চেহারার জন্য অন্যরকম খ্যাতি রয়েছে এই ব্ল্যাক প্যান্থারের। তা ছাড়া, দিনের বেলায় তাদের দেখা পাওয়া কার্যত বিরলতম ঘটনা।

গত মঙ্গলবার একদল পর্যটককে নিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়ন্তী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের মহাকাল পাহাড়ে গিয়েছিলেন ফরেস্ট গাইড লেখু মাহাতো। তখনই পাহাড়ের ঢাল বেয়ে এই ব্ল্যাক-প্যান্থারকে নেমে আসতে দেখেন নিন।বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত বলেন, “বক্সাতে ব্ল্যাক প্যান্থার নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার এই বনাঞ্চলে ব্ল্যাক প্যান্থার দেখা গিয়েছে। সম্প্রতি দু’টি ব্ল্যাক প্যান্থার একসঙ্গে দেখা গিয়েছে।” বন দফতরের নথি বলছে উত্তরবঙ্গের পাঁচটি সংরক্ষিত জঙ্গল মহানন্দা অভয়ারণ্য, নেওড়াভ্যালি,গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যান এবং বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ব্ল্যাকপ্যান্থারদের অস্তিত্ব রয়েছে। তবে এবারের ঘটনায় উচ্ছ্বসিত বনকর্তারা।

 

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...