Thursday, June 18, 2026

জামিন পেয়ে সেই জামা মসজিদে বসেই সংবিধান পড়লেন আজাদ

Date:

Share post:

একেই বলে প্রতিশোধ নেওয়া। দিল্লির জামা মসজিদের সামনে থেকে কেন্দ্রের পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন চন্দ্রশেখর আজাদ। ভীম আর্মির প্রধান। ইস্যু সেই নাগরিকত্ব সংশোধনী আইন। আর দীর্ঘ দশ দিন পর মুক্তি পেয়ে সেই জামা মসজিদের সিঁড়িতে বসে পড়লেন সংবিধানের প্রিয়াম্বেল। জামা মসজিদের সিঁড়িতে বসে আজাদ বললেন, আমি আদালতের শর্ত ভাঙিনি। রাত ন’টার মধ্যে তাঁকে দিল্লি ছেড়ে উত্তরপ্রদেশের সাহারানপুরের বাড়িতে ফিরতে হয়। আর পুলিশ সবটাই ভিডিও করে।

গতকাল জামিন পেলেও আজ তিনি মুক্তি পান। তবে জামা মসজিদে আসার জন্য তিনি বিশেষ অনুমতি নেন। আদালতের নির্দেশ, দিল্লির নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনও বিক্ষোভ-মিছিলে অংশ নিতে পারবেন না। কিন্তু মুক্তি পেয়েই তিনি সিএএ বিরোধী আন্দোলনে অংশ নেন। বলেন, এখন একটাই কাজ। সমস্ত মানুষকে এক করা। এই কালা কানুন বাতিল করতে হবে। সব ধরণের মানুষকে আমাদের ছাতার তলায় আনতে হবে। যাতে বুঝিয়ে দেওয়া যায়, জাতি-ধর্ম-নির্বিশেষে মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। এই লড়াই শুধু মুসলিমদের নয়। ৩৩ বছরের আজাদ কারবালা ও বাংলা সাহিব গুরুদ্বারেও যাবেন।

Related articles

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...