Saturday, April 4, 2026

বাগান-সভাপতি পদে ফিরছেন টুটু বোস, সচিব সৃঞ্জয়, ময়দানে তুমুল জল্পনা

Date:

Share post:

ATK-মোহনবাগান মউ সারা৷ সূত্রের খবর, আগামী সোমবার সচিব থেকে আবারও বাগান-সভাপতি পদেই ফিরে যাচ্ছেন টুটু বোস।
ওদিকে সচিবের চেয়ারে বসতে চলেছেন সৃঞ্জয় বোস৷ সহ-সচিব পদে আসার প্রবল সম্ভাবনা দেবাশিস দত্তের।
এদিকে ATK-মোহনবাগান মউ সই নিয়ে সদস্য ও সমর্থকদের বিভ্রান্তি দূর করতে এগজিকিউটিভ কমিটিকে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ওদিকে,জানা গিয়েছে, রবিবাসরীয় ডার্বি দেখতে মোহনবাগানের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে ATK কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা, উৎসব পারেখ ও CEO রঘু আয়ারকে। পাল্টা সৌজন্য দেখিয়ে শনিবারের এফসি গোয়া-ATk ম্যাচ দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে বাগান সহসচিব সৃঞ্জয় বোস ও অর্থসচিব দেবাশিস দত্তকে। শুক্রবার বিকেলে ভিক্টোরিয়া হাউসে এক চা-চক্রেও মিলিত হয়েছিলেন দুই পক্ষের শীর্ষকর্তারা। ১৯ জানুয়ারির ডার্বির আগে শুক্রবার বাগান- অনুশীলনে এসেছিলেন এগজিকিউটিভ কমিটির বড় অংশ। সঞ্জয় ঘোষ, সত্যজিৎ চট্টোপাধ্যায়রা ছিলেন৷ইস্টবেঙ্গল-ম্যাচের আগে ফুটবলারদের ভোকাল টনিকের সঙ্গেই এদিন ছিলো আগামী মরশুমের জন্য নিরাপত্তার আশ্বাস। বাগানের দাবি , “উপচে পড়বে রবিবারের যুবভারতী। বড় ম্যাচের টিকিটের চাহিদা এবার ইতিমধ্যেই নতুন নজির তৈরি করেছে।”

আরও পড়ুন-প্রয়াত কিংবদন্তি ‘কৃপণ’ স্পিনার বাপু নাদকার্নি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...