Friday, June 12, 2026

প্রয়াত কিংবদন্তি ‘কৃপণ’ স্পিনার বাপু নাদকার্নি

Date:

Share post:

প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার তথা কিংবদন্তি স্পিনার বাপু নাদকার্নি। মৃত্যুকালে বয়স হয়েছিল 86 বছর।

শুক্রবার সন্ধ্যায় মুম্বইয়ের পোয়াইয়ে মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বাপু নাদকার্নি৷
বিশ্ব ক্রিকেটে ভারতের অন্যতম কৃপণ বোলার হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন বাপু নাদকার্নি৷ কিংবদন্তি এই বাঁ-হাতি স্পিনারের জন্ম নাসিকে। টেস্টে কেরিয়ারে ওভারপিছু তিনি দিয়েছেন মাত্র 1.67 রান। 1964 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাদ্রাজ টেস্ট ম্যাচে 32 ওভার বল করে, মাত্র 5 রান দিয়েছিলেন। 27টি ছিল মেডেন ওভার। তার মধ্যে 21টি আবার পর পর মেডেন। সেই রেকর্ড কিন্তু আজও অক্ষত। পাকিস্তানের বিরুদ্ধে 1960-61 হোম সিরিজে কানপুরে তাঁর বোলিং গড় ছিল 32-24-23-0 এবং দিল্লিতে ছিলো 34-24-24-1 গড়৷ টেস্টে তিনি নিয়েছেন মোট 88 উইকেট। পাশাপাশি টেস্টে ব্যাট হাতেও 1414 রান করেছেন নাদকার্নি। 1 সেঞ্চুরি, 7টি হাফ সেঞ্চুরি রয়েছে।

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...