Saturday, May 2, 2026

অবশেষে ভারতের নাগরিকত্ব পেতে চলেছেন তসলিমা, ইঙ্গিত সীতারমণের

Date:

Share post:

অপেক্ষা সেই 2004 থেকে৷ দরবার কম করেননি৷ কিন্তু কোনও কিছুতেই লাভ হয়নি৷

এবার সম্ভবত শিকে ছিঁড়তে চলেছে৷ ভারতীয় নাগরিকত্ব পেতে চলেছেন বাংলাদেশের বিশিষ্ট লেখিকা ডাঃ তসলিমা নাসরিন৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এমনই ইঙ্গিত দিয়েছেন৷

CAA-এর পক্ষে সওয়াল করার সময় রবিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মুখে শোনা যায় লেখিকা তসলিমা নাসরিনের নাম। সীতারমণ বোঝানোর চেষ্টা করছিলেন নতুন এই আইন আদৌ ধর্মীয় বিভাজনমূলক নয়৷ এটা বোঝাতে গিয়েই তসলিমা নাসরিনের উদাহরণ টানেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ তিনি বলেন, “আদনান সামি, তসলিমা নাসরিনদের উদাহরণ দেখলেই বোঝা যাবে, সংশোধিত নাগরিকত্ব আইন ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টিকারী নয়। তেমন হলে এনারা কখনই
নাগরিকত্ব পেতেন না৷”

এ ছাড়াও এদিন অর্থমন্ত্রী বলছেন, “391 জন আফগান মুসলিম এবং 1595 জন পাকিস্তানি শরণার্থী মুসলিম 2016 থেকে 2018 সালের মধ্যে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। এই সময়ই 2016 সালে আদনান সামিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। আরও একটি উদাহরণ তসলিমা নাসরিন। শুধু এক বছরেই 2838 জন পাকিস্তানি উদ্বাস্তু, 948 জন আফগান এবং 172 জন বাংলাদেশি উদ্বাস্তু ভারতের নাগরিকত্ব পেয়েছেন। 1964 থেকে 2008 পর্যন্ত প্রায় 4 লক্ষ শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের মানুষ এদেশের নাগরিক হয়েছেন। এতেই বোঝা যায় আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ভুল।”

নির্মলার মুখে এদিন বারবার তসলিমার নাম উঠে আসায় সংশ্লিষ্ট মহলের ধারনা, অবশেষে এই বাংলাদেশি লেখিকা ভারতের স্থায়ী নাগরিকত্ব পেতে চলেছেন।

সেই 2004 সাল থেকে দিল্লিতে রেসিডেন্স-ভিসা নিয়ে বাস করছেন এই লেখিকা। বাংলাদেশের মৌলবাদের প্রতিবাদ করায় ওদেশে মৌলবাদীদের আক্রমণের শিকার হতে হয় তাঁকে। তারপর থেকেই ভারতের আশ্রয়ে আছেন তসলিমা। প্রসঙ্গত, প্রায় একই পরিস্থিতিতে নিজের দেশ ছেড়েছিলেন পাক গায়ক আদনান সামি৷ তাঁকে ইতিমধ্যেই এদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে।

এদিকে বিরুদ্ধ কিছু মন্তব্যও ভেসে উঠেছে৷
সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর তসলিমা এই আইনকে সমর্থন করে বলেছিলেন, ‘এই আইনটি উদার’। শুধু সেকারনেই তাঁকে নাগরিকত্ব দিয়ে কেন্দ্র প্রচার পেতে চাইছে৷

ওদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথা শোনার পর তসলিমা বলছেন, “শুনে ভাল লাগছে যে বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার মানুষেরা এদেশের নাগরিকত্ব পাবেন। এটা খুব ভাল এবং উদার ভাবনা। যাঁরা আমার মতো উদারপন্থী মুসলিম, তাঁদের উপরও বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে নিপীড়ন হয়। সবারই ভারতে থাকার অধিকার পাওয়া উচিত।”

Related articles

ভোট গণনার দিন রাজ্যে ঝড়বৃষ্টির কমলা সর্তকতা! উইকেন্ডে বিক্ষিপ্ত বর্ষণ জেলায় জেলায়

বাংলার আকাশে দুর্যোগের মেঘ। একদিনের বৃষ্টি বিরতি কাটিয়ে ফের কালবৈশাখীর সতর্কতা জেলায় জেলায়। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain)...

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোটগণনায় সমস্যা নেই, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় (Vote Counting) শুধু কেন্দ্রীয় সরকারই কর্মী কেন, কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme...

অমানবিক গেরুয়া রাজ্য! অ্যাম্বুল্যান্সে রক্ত লাগায় রোগীর স্ত্রীকে দিয়ে সাফ করালেন চালক

চরম হতাশাজনক সরকারি পরিষেবা! দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার সময়ে গাড়ির গায়ে লেগে গিয়েছে রক্ত। কিন্তু এবার...

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...