Sunday, May 17, 2026

বাংলার মনোজের ৩০৩

Date:

Share post:

বাংলার মনোজ তেওয়ারির দুরন্ত ব্যাটিং। রেকর্ড রঞ্জি ট্রফির ম্যাচে। একাই করলেন ট্রিপল সেঞ্চুরি। কল্যাণীতে হায়দরাবাদের বিরুদ্ধে তার ৩০৩ রানের উপর ভর করেই বাংলা পৌঁছে গেল ৬৩৫ (ডিক্লেয়ার) রানে। মনোজের অসাধারণ ইনিংসে ছিল ৩০টি বাউন্ডারি ৫টি ওভার বাউন্ডারি। এর আগে তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান ছিল ২৬৭। দীর্ঘদিন ধরে জাতীয় ক্রিকেটে উপেক্ষার জবাব দিলেন মনোজ, বলছেন ক্রিকেটপ্রেমীরা।

দুদিন আগেই ড্রেসিংরুমে এবং দেবাং গান্ধীর সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন। এছাড়াও গতবার থেকেই আইপিএলে ডাক না পাওয়ায় প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন মনোজ। এবার রঞ্জিতে মাত্র একটি হাফ সেঞ্চুরি ছিল তাঁর। আর ঘুরে দাঁড়ানোর এমন ইনিংস তিনি খেললেন যে তার ব্যাটিং নিয়ে এখন ক্রিকেট মহলে আলোচনা। হায়দরাবাদের বিরুদ্ধে ২২ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর গতকাল ১৫৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। এদিন পেরোলেন ৩০০-র গণ্ডী। মনোজ যেন ব্যাটেই অনেক প্রশ্নের জবাব দিলেন।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...