Sunday, June 7, 2026

বসন্তোৎসব নিয়ে বিশ্বভারতীর উপর চটে লাল পার্থ

Date:

Share post:

বসন্তোৎসব নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে আগেই ক্ষোভ প্রকাশ করছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার সেই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানাবেন তিনি। মঙ্গলবার, নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিশ্বভারতীর উপাচর্য কারও চাপের মুখে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন।

কেন্দ্রীয় সরকারের অধীন বিশ্বভারতী নিয়ে রাজ্য সরকারের টানাপোড়েন দেখা যায় মাঝেমধ্যেই। সেই তালিকায় যুক্ত হয়েছে দোলের দিন বসন্তোৎসব না করার সিদ্ধান্ত। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একথাও জানায়, যে বসন্ত বন্দনার সময়ই বসন্তোৎসব পালিত হবে। আর সেখানে উপস্থিত থাকবেন শুধুমাত্র আশ্রমিক, অধ্যাপক ও পড়ুয়ারা। বাইরের কেউ সেখানে অংশ নিতে পারবেন না। এই সিদ্ধান্তেরও বিরোধিতা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শান্তিনিকেতনের দোল উৎসব বাঙালির একটা সেন্টিমেন্ট। সেটাতে আঘাত করা যায় না।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, উপাচার্য কেন পুলিশি সহযোগিতা না পাওয়ার কথা বলছেন, তা বোঝা যাচ্ছে না। তিনি উপাচার্যকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এনিয়ে বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে কথা বলার পাশাপাশি, চিঠিও পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাবেন বলে সাংবাদিক বৈঠকে জানান পার্থ।

আরও পড়ুন-শহরের বেসরকারি স্কুল বাসে বিধ্বংসী আগুন

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...