Tuesday, May 12, 2026

শোভনের ওয়ার্ডেই রত্নার প্রার্থী হওয়ার ইচ্ছে, ফিরহাদকে জানিয়ে এলেন দুলাল

Date:

Share post:

শোভন চট্টোপাধ্যায় না চাইলেও তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায় কাউন্সিলর শোভনের ১৩১ নম্বর ওয়ার্ড থেকেই প্রার্থী হতে চান। বুধবার শোভনের শ্বশুরমশাই দুলাল দাস এ কথাই জানিয়ে এলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে।

চব্বিশ ঘন্টা আগে মঙ্গলবার দুপুরে শোভন-বান্ধবী বৈশাখী গিয়েছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। দীর্ঘ কথা হয়। বেরিয়ে বৈশাখী বলেছিলেন, রত্নার সঙ্গে এক মঞ্চে রাজনীত করবেন না শোভন। পাল্টা বুধবার রাতে পূর্তমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে সঙ্গে দেখা করে শোভনের শ্বশুরমশায় তথা পুর চেয়ারম্যান দুলাল দাস বলেন, দল প্রার্থী হিসাবে যোগ্য মনে করলে রত্না তার বেহালার বাড়ির ওয়ার্ড ১৩১ থেকেই প্রার্থী হতে চান। ফলে বল এখন দলের কোর্টে। আর এক্ষেত্রে রত্নার দিকেই যে পাল্লা ভারি তা তৃণমূলের অন্দরের খবর। বৈশাখীর মন্তব্য প্রসঙ্গে রত্না অবশ্য আগেই কটাক্ষ করে বলেছিলেন, সাহস ও ক্ষমতা থাকলে শোভন অন্য যে কোনও জায়গা থেকে জিতে প্রমাণ করুন। দল শোভনের ইচ্ছায় চলবে, না দলের নির্দেশে শোভন চলবে? প্রায় তিন বছর শোভন তাঁর জিতে আসা ওয়ার্ডে কার্যত যাননি। পুর এলাকার কাজ করছেন মূলত রত্নাই। এক্ষেত্রে দলীয় নেতৃত্বের সিলমোহর ছাড়া যে তা সম্ভব হতো না, তা বলাই বাহুল্য।

Related articles

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া...

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে কড়া পদক্ষেপ, সাসপেন্ড বারুইপুর থানার IC-SI

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের (State Police)। সাসপেন্ড দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানার ভারপ্রাপ্ত...

ভিনেশের প্রতি বৈশষ্যমূলক আচরণ, ফেডারেশনকে কড়া চ্যালেঞ্জ সাক্ষীর

প্রত্যাবর্তনের পথে প্রতি পদে বাধা পেতে হচ্ছে ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। সৌজন্যে ভারতীয় কুস্তি ফেডারেশন। নিয়মের বেড়াজালে আটকে...

তিলজলার চামড়ার কারখানায় ভয়াবহ আগুন! মৃত ২, আশঙ্কাজনক আরও

শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তিলজলার একটি চামড়ার কারখানায় আগুন লেগে মৃত্যু হলো দুই ব্যক্তির! মঙ্গলবার এক পাঁচতলা...