Monday, May 4, 2026

‘উদ্বাস্তদের নাগরিকত্ব দেবই, কোনও বাপের বেটা আটকাতে পারবে না’ : দিলীপ

Date:

Share post:

ডালখোলায় দিলীপ ঘোষের অভিনন্দন যাত্রা। শনিবার নাগরিকত্ব আইনের সমর্থনে এই সভায় দিলীপের মূল কথাই ছিল উদ্বাস্তুদের নিয়ে। বললেন, নাগরিকত্ব দিয়েছে নরেন্দ্র মোদি। কোনও বাপের বেটা তা আটকাতে পারবে না।অভিযোগ করলেন, বাংলার একটার পর একটা সরকার এসেছে ভোট নিয়েছে কিন্তু নাগরিকত্ব দেয়নি। আমরা ফর্ম দেব। সেখানে লিখতে হবে কবে এসেছেন। বাবা-মার নাম কী। তাহলেই মিলবে নাগরিকত্ব। আমরা সব উদ্বাস্তুকে নাগরিকত্ব দেব। দিলীপ এদিন জলপাইগুড়ি হাসপাতালকে মেডিক্যাল কলেজে পরিণত করার কেন্দ্রীয় চিঠির কথা উল্লেখ করে বলেন, এখানে এইমস তৈরি হওয়ার কথা ছিল। কিচ্ছু হয়নি। আমাদের পয়সা জলে গিয়েছে। এবার হবে। আমরা বলছি হবে। এদিন পুরুলিয়াতে অভিনন্দন যাত্রায় নেতৃত্ব দেন মুকুল রায়। পুরুলিয়া বাজার ধরে মিছিল যায়। মুকুলের বক্তব্যেও ছিল সিএএ-এনআরসি প্রসঙ্গ।

আরও পড়ুন-ফারাক চওড়া হচ্ছে! মুকুল রায়ের বক্তব্যের দায় নিলেন না দিলীপ ঘোষ

Related articles

আইপিএলে নয়া মাইলস্টোন, নারিনকে নিয়ে মনের কথা লিখলেন শাহরুখ

বয়স একটা সংখ্যা মাত্র, চলতি আইপিএলে সেটা আরও একবার প্রমাণ করছেন সুনীল নারিন(Sunil Narine)। নাইটদের তিনটি ম্যাচে জয়ের...

ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

নির্বাচনের ফল এখনও প্রকাশ পায়নি। তার আগে কয়েকটি আসনের এগিয়ে থাকার খবর আসতেই তাণ্ডব শুরু বিজেপির (BJP)। জেলায়...

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
90 এগিয়ে
বিজেপি
197 এগিয়ে
কংগ্রেস
2 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
1 এগিয়ে