Monday, June 8, 2026

করোনা ভাইরাসে চিনে মৃত্যু ৪১, ভারতীয়দের ফেরাতে উদ্যোগ

Date:

Share post:

১৭ থেকে লাফিয়ে ৪১। করোনা ভাইরাস হানায় লাফিয়ে বাড়ছে চিনে মৃতের সংখ্যা। আক্রান্ত প্রায় এক হাজার। সন্দেহের তালিকায় আরও দু’হাজার। ২৩৭ জনের অবস্থা শঙ্কাজনক বলে জানা গিয়েছে। এর মাঝে নয়া দিল্লি চিনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে দিতে বেজিংকে অনুরোধ করল। ইতিমধ্যে আমেরিকার ২৩০জন কূটনীতিককে ফেরানো হয়েছে। ভারতও চায় উহান ও হুবাই প্রদেশে পড়তে যাওয়া ৭০০ ভারতীয় পড়ুয়াকে ফিরিয়ে নিতে। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা বৈঠক করেছেন পিএমও-র প্রিন্সিপাল সেক্রেটারি পি কে মিশ্রর সঙ্গে। ভারতে এখনও এই রোগের সংক্রমণ দেখা না গেলেও কেরলে ৯০জন ও আরও ৭জনকে নজরদারিতে রাখা হয়েছে।

আজ চিনা নববর্ষ। কিন্তু রাস্তাঘাট, পার্ক, দোকান, মল, সিনেমা হল সবই ফাঁকা। শুধু লম্বা লাইন ওষুধের দোকানে। মোট ১৮টি শহরের ৫কোটি ৬০লক্ষ মানুষকে তালাবন্দি করা হয়েছে। বিমান, ট্রেন, বাস এই শহরে বন্ধ। চিনে জরুরি অবস্থা জারি না হলেও হংকংয়ে জরুরি অবস্থা জারি হয়েছে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...