Sunday, June 28, 2026

রেড রোডে সাড়ম্বরে পালিত প্রজাতন্ত্র দিবস! ট্যাবলোতে নজর কাড়লো “কার্গিল হিরো” বোফর্স

Date:

Share post:

গোটা দেশের মতোই সাড়ম্বরে ৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হল কলকাতার রেড রোডে। পরম্পরা মেনে যখন রাজ্যপালের আগমন হুড খোলা গাড়ি করে মঞ্চে এলেন, ঠিক তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে হেঁটে রেড রোড চত্বরে প্রবেশ করে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। বিশিষ্ট অতিথিদের আগমনের পর মূল মঞ্চে থেকে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল।

এরপর শুরু হয় কুচকাওয়াজের অনুষ্ঠান। প্যারেড কমান্ডার-এর নেতৃত্বে শুরু হয় প্যারেড। আর্মস্ট্রং গান যাকে ভিনটেজ ক্যানন বলা হয়, সেটারও প্রদর্শন করা হয়। এর পরেই মাল্টি রকেট লঞ্চার নিয়ে আসেন ভারতীয় সেনা। তবে প্যারেডের মূল আকর্ষণ ছিল কার্গিল যুদ্ধে পাকিস্তানকে ধূলিসাৎ করা বোফর্স মিসাইল। যা দেখে দর্শকরা দুই করতালি বাজিয়ে অভিবাদন করেন। এরপরই আসে এক সময় বিতর্কের কেন্দ্র থাকা বোফর্স গান। এরপর পর ভারতীয় সেনার তিনবাহিনী সেনা আর্মি, নেভি ও এয়ার ফোর্সের ট্যাবলো পরিদর্শন করেন তিন সেনা বিভাগের জওয়ান। এছাড়া গোর্খা রেজিমেন্ট-সহ বিভিন্ন ব্যান্ড নিজেদের প্রতিভার পরিদর্শন করেন।

সেনার পরিদর্শন শেষে হাওয়ার পর শুরু হয় কলকাতা পুলিশের প্যারেড। এক এক করে আর্ম পুলিশ, কলকাতা ট্র্যাফিক পুলিশের সেভ ড্রাইভ সেফ লাইফ-এর প্রদর্শন করেন তারা। সারিবদ্ধ হয়ে ট্র্যাফিক সার্জেন্টরা নিজেরদের বাইক নিয়ে তাদের কুশলতা দেখান। এছাড়া মুখ্যমন্ত্রী জল ধরো জাল ভারো-সহ বেশ কিুটা ট্যাবলো নিয়ে আসা হয় রেড রোডে। শেষে পাহাড়ি লোকগীতির উপরে নাচ-গান ও সুন্দরবনের সবুজ রক্ষা ও বাঘ সংরক্ষণ নিয়ে অনুষ্ঠান পরিবেশিত হয়।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...