Thursday, June 25, 2026

ইরাকের মার্কিন দূতাবাসে রকেট হামলা

Date:

Share post:

ইরাকের মার্কিন দূতাবাসে রকেট হামলা। রবিবার, বাগদাদের ‘গ্রিন জোনে’ ৫টি রকেট হামলা চালায়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্রের খবর, মার্কিন দূতাবাসের ক্যাফেটিরিয়ায় প্রথমে আঘাত হানে একটি রকেট। এরপর একের পরে হামলা চালানো হয়। এর জেরে দূতাবাস ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার তীব্র নিন্দা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি। দূতাবাসের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেদেশের প্রশাসনের কাছে আবেদন করেছে আমেরিকা। যদিও এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। যদিও হামলার ধরন দেখে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া কোনও সংগঠনই এই হামলার চালিয়েছে বলে অনুমান।

আরও পড়ুন-করোনা আতঙ্ক কলকাতায়! উপসর্গ নিয়ে বেলেঘাটা আইডি ‘তে ভর্তি এক চীনা তরুণী

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...