Sunday, June 28, 2026

‘রাজনৈতিক হিসেব মেটাতে কোর্টে নয়, টিভিতে যান’, রাজ্য ও বঙ্গ-বিজেপিকে শীর্ষ আদালত

Date:

Share post:

“সুপ্রিম কোর্ট আপনাদের রাজনৈতিক হিসেব করার জায়গা নয়! যদি সে সব করতেই হয়, তাহলে দুই তরফ টেলিভিশনে যান, সেখানে বক্তব্য রাখুন”৷

বঙ্গ-বিজেপি এবং রাজ্য সরকার, দুই তরফের আইনজীবীকে সোমবার এভাবেই ভর্ৎসনা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক হত্যা ও হিংসার অভিযোগ এনে রাজ্য বিজেপির করা মামলার শুনানিতে এদিন দুই তরফকে এভাবেই সতর্ক করে দিলেন দেশের প্রধান বিচারপতি৷ সুপ্রিম কোর্টে রাজনৈতিক মন্তব্য এবং মতবাদ ব্যখ্যা করার জন্যই এদিন রাজ্য বিজেপির আইনজীবী গৌরব ভাটিয়া এবং রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবালকে সতর্ক করে আদালত৷
বিজেপি মুখপাত্র গৌরব বনশাল এ রাজ্যে রাজনৈতিক হত্যার অভিযোগ এনে মামলা রুজু করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলারই বিরোধিতা করেছিলেন সিবাল। সিবালের বক্তব্য, ‘কোর্টের যাচাই করা উচিত যে, কোনও রাজনৈতিক দল এই ভাবে জনস্বার্থ মামলা দায়ের করতে পারে কি না।” প্রধান বিচারপতি বলেন, “আমরা বুঝতে পারছি যে বিরোধী দলগুলি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সবসময়ই কোর্টকে ব্যবহার করছে”৷ প্রধান বিচারপতি বলেন, “রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাদের টেলিভিশন চ্যানেলে যাওয়াই ভালো। সুপ্রিম কোর্ট নয়।”
বাংলার বিজেপি কর্মী দুলাল কুমারের মৃত্যুর ঘটনায় CBI তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তাঁর পরিবার। সেই মামলায় রাজ্য সরকারকে ৪ সপ্তাহের মধ্যেই বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন-বেলেঘাটায় শিশু খুনের ঘটনায় অভিযুক্ত মা-এর পুলিশ হেফাজত

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...