Tuesday, June 23, 2026

মোদি-শাহ জুটিকে “মশা” বলে কটাক্ষ ডেরেকের

Date:

Share post:

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে “মশা” বলে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাত্র-যুবদের কর্মশালা থেকে তিনি মশার মতো কীটের সঙ্গে তাঁদের তুলনা করেন।

ছাত্র-যুবদের উদ্দেশ্যে ডেরেক বলেন, “আন্দামান জেলে কেউ ঘুরতে গেলে দেখবে ইংরেজ আমলে স্বাধীনতা সংগ্রামী বন্দিদের নাম লেখা আছে। সেই তালিকায় ৭০ শতাংশ বন্দি বাঙালি। ফলে ইংরেজরা আমাদের দমিয়ে রাখতে পারেনি, আর মশা আমাদের দমিয়ে রাখবে!

এদিন মঞ্চ থেকে আগামীদিনে প্রতিষ্ঠিত রাজনীতিবিদ হয়ে ওঠার ক্ষেত্রে ছাত্র-যুবদের বেশকিছু পরামর্শ দেন এই সাংসদ। তিনি বলেন, “শুধু ফোনে ফোনে রাজনীতি হয় না। মানুষের কাছে যেতে হবে। আর একটা জিনিস, কোনও অহংকার নয়, অহংকার করলেই শেষ। যেদিন আপনার পাশ থেকে মমতাদির ছবি চলে যাবে, তৃণমূলের প্রতীক চলে যাবে, সেদিন দেখবেন সব ফাঁকা।”

পাশাপাশি তিনি দলের বক্তব্য, দলের নীতি, দলের কাজ সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য তৃণমূলের সমস্ত সোশ্যাল সাইট ফলো করা, মমতা এবং অভিষেকের ফেসবুক/টুইটার ফলো করারও পরামর্শ দেন ডেরেক।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...