Wednesday, May 20, 2026

পিঠের ছাল-চামড়া তুলে দেব! হুমকি সৌমিত্রর

Date:

Share post:

বিজেপির বেলাগাম ভাষণ অব্যাহত। দিলীপ-সায়ন্তনের পর আবার সৌমিত্র খাঁ। এর আগে বুদ্ধিজীবীদের ‘কুকুর’ বলেছিলেন। এবার বিজেপির এই সাংসদ বাঁকুড়ায় সিএএ-র প্রচারে নেমে বললেন, পুরভোটে যদি গত পঞ্চায়েতের মতো অবস্থা হয়, ভোট লুঠ আর সন্ত্রাস হয়, তাহলে তৃণমূলের পিটিয়ে পিঠের ছাল-চামড়া তুলে দেব। আর পুলিশ যদি কোনওরকম বাধা দেওয়ার চেষ্টা করে তবে তাদের কী করে আটকাতে হয়, আমরা তা জানি। নইলে পুলিশের গাড়ি জ্বালিয়ে দিতেও আমরা জানি। গত লোকসভা ভোটে মানুষ এর জবাব দিয়েছে, আগামী দিনে পুরসভা বা বিধানসভা ভোটে তার প্রমাণ দেবেন।

Related articles

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ...

প্রতিশ্রুতি মতো জমি হস্তান্তর শুরু: BSF-কে ২৭ কিমি জমি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া পড়বে। ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক...

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...