Sunday, May 17, 2026

আলিয়া রণবীরের হানিমুন নিয়ে রহস্য দানা বাঁধছে

Date:

Share post:

২০২০-তে শুধুমাত্র পর্দাতেই নয়, বাস্তব জীবনেও একই সঙ্গে জুটি বাঁধতে চলেছেন আলিয়া রণবীর। ২০১৯ থেকেই এই জুটির বিয়ের অপেক্ষায় দিন গুণছেন ভক্তরা। যদিও নিজেদের বিয়ে নিয়ে এখনও মুখ খোলেননি আলিয়া রণবীর। তবে পরিবার সূত্রে খবর ২০২০-তেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। বর্তমানে অহরহ আলিয়াকে রণবীরের পরিবারের সঙ্গে দেখা যায়। তাঁরা একই সঙ্গে পর্দায় কবে আত্মপ্রকাশ করছেন সেই দিকেও নজর সকলের। ২০১৯ থেকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি সর্বাধিক প্রতিক্ষিত ছবি হিসেবেও আলোচিত।

তবে বিয়ের খবর এখনই না পাওয়া গেলেও হানিমুনে কোথায় পাড়ি জমাতে চলেছেন এই জুটি, সেই খবরই ফাঁস হল এবার ঘনিষ্ঠমহলে। সূত্রের খবর, আলিয়া-রণবীর স্থির করে ফেলেছেন যে তাঁরা হানিমুনের জন্য সুইজারল্যান্ড বা ফিনল্যান্ডেই যাবেন।সম্প্রতি এক পারিবারিক ডিনারেও দুই পরিবারকে একই সঙ্গে দেখা গিয়েছে।গোপনে কী তবে শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি, বর্তমানে তা নিয়েই জল্পনা তুঙ্গে।


Related articles

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...