Thursday, May 14, 2026

‘‌‌আর কত নীচে নামবেন?’‌ নীতীশকে পাল্টা তোপ প্রশান্ত কিশোরের

Date:

Share post:

নীতীশের মন্তব্য ফিরিয়ে দিলেন প্রশান্ত কিশোর৷

JDU থেকে তাঁকে বের করে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ শুধু বহিষ্কার করেই থামেননি, প্রশান্ত কিশোরকে উদ্দ্যেশ করে বিহারের মুখ্যমন্ত্রী বলেছেন, “আপনারা কি জানেন উনি কীভাবে দলে যোগ দিয়েছিলেন? অমিত শাহ আমাকে ওঁনার বিষয়ে বলেন। উনি সেসব হয়ত ভুলে গেছেন। কিংবা JDU ছাড়তে চাইছেন।”

নীতীশের এই বক্তব্য যে সহজ ভাবে নেননি প্রশান্ত কিশোর, তা বোঝাতে এক ট্যুইট করেছেন তিনি৷ নীতীশকে সরাসরি আক্রমণ করে ট্যুইটে প্রশান্ত কিশোর বলেন, ‘”আমি কীভাবে ও কেন JDU-তে যোগ দিয়েছিলাম, তা নিয়ে এভাবে মিথ্যে বলতে হল আপনাকে? কতটা নীচে নেমে গিয়েছেন আপনি, নীতীশ কুমার? অমিত শাহের সুপারিশ করা লোকের কথাও তাহলে আপনি শুনছেন না। কে আর আপনাকে বিশ্বাস করবে?’”


মোদি সরকারের বিরুদ্ধে ইদানিং বারবার মুখ খুলতে দেখা গিয়েছে প্রশান্ত কিশোরকে। CAA, NRC,NPR- বিরোধিতা করে যেমন মোদি-শাহের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি, তেমনই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও আক্রমণ করেছেন প্রশান্ত।

প্রশান্ত কিশোরের উদ্দেশ্যে নীতীশ বলেছিলেন, “ইতিমধ্যেই উনি বিভিন্ন দলের সঙ্গে কাজ করছেন। কিন্তু একটা বিষয় আমি স্পষ্ট করে দিতে চাই, উনি যদি দলে থাকতে চান তবে দলের প্রাথমিক পরিকাঠামো মেনে চলতে হবে।”

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...