Saturday, May 9, 2026

গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দিনহাটা, জখম তৃণমূল নেতা

Date:

Share post:

পুর নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংঘর্ষে চাঞ্চল্য ছড়াচ্ছে দিনহাটায়। অভিযোগ, শাসকদলের গোষ্ঠী কোন্দলের। দিনহাটার বিধায়ক উদয়ন গুহ এবং দিনহাটা ২ নম্বর ব্লকের নেতা এক সময়ে উদয়ন গুহর ছায়াসঙ্গী মীর হুমায়ুন কবিরের দলের সংঘর্ষে সন্ত্রস্ত এলাকা। বৃহস্পতিবার রাতে, নাজিরহাটের শালমারার বুথ সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলেরই আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ, শালমারা অঞ্চলের দলীয় কার্যালয়ে যাওয়ার পথে হুমায়ুন কবিরের দলের কর্মী নির্মল মোদকের উপর আক্রমণ করেন তৃণমূলের অপর গোষ্ঠীর কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্মল মোদকের অভিযোগ উদয়ন গুহ গোষ্ঠীর বিরুদ্ধে। এমনকী, তাঁকে প্রাণে মেরে ফেলার চক্রান্তও করা হয়েছিল বলে অভিযোগ আক্রান্ত তৃণমূল নেতার। তবে, এর বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি তৃণমূলের জেলা নেতৃত্ব।

Related articles

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...