Friday, June 12, 2026

রাজ্যে চিন ফেরতদের ঠাঁই বেলেঘাটা আইডি-তে

Date:

Share post:

কলকাতায় ফের নোভেল করোনা ভাইরাস আতঙ্ক। সোমবার, বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে ২৫ বছরের এক যুবককে। তাঁর বাড়ি দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগানে। দিনকয়েক আগে কর্মসূত্রে চিনে যান তিনি। ফেরার পরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন ওই তরুণ। প্রথমে বাড়িতেই শুরু হয় চিকিৎসা। আলাদা ঘরে রাখা হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এদিন আইডি হাসপাতালে ভর্তি করা হয়।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, চিন ফেরত কোনও নাগরিকের ইনফ্লুয়েঞ্জা বা ওই ধরনের রোগের উপসর্গ দেখা দিলে আলাদা করে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।
বেলেঘাটা আইডি হাসপাতালে পৃথক ওয়ার্ড তৈরি করা হয়েছে। নৈহাটির এক বাসিন্দাও বেশ কিছু দিন ধরে জ্বরে ভুগছিলেন। তাঁকেও ওই ওয়ার্ডে ভর্তি করা হবে।

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...