Saturday, April 25, 2026

সিএএ-এনআরসি নিয়ে অবস্থান স্পষ্ট করুন কেজরিওয়াল: কংগ্রেস

Date:

Share post:

চলতি সপ্তাহে দিল্লির বিধানসভা নির্বাচন। কুর্সির লড়াইয়ে নেমে পড়েছে শাসক-বিরোধী সব পক্ষ। আর সেক্ষেত্রে সব থেকে বড় ইস্যু শাহিনবাগ আন্দোলন। এই পরিস্থিতিতে নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে অবস্থান স্পষ্ট করতে বললেন কংগ্রেস নেতা পিসি চাকো। তাঁর অভিযোগ, মৃদু হিন্দুত্ববাদের হাওয়া ছড়াচ্ছেন কেজরিওয়াল। তাঁর কথায়, দিল্লির বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধীদলগুলিকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু আপের সভাপতি অরবিন্দ কেজরিওয়াল আদৌ বিজেপি-র বিরোধিতা করছে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে চাকো বলেন, দেশের সব বিরোধী দলগুলি নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে মুখ খুলেছে। কিন্তু একটা শব্দও উচ্চারণ করেননি কেজরিওয়াল। ঠিক এই কারণেই বিজেপি-র বি-টিম বলা হচ্ছে আপ-কে।

শাহিনবাগ, জামিয়াতে গুলি চলছে, লাঠিচার্জ হচ্ছে পড়ুয়াদের উপর। অনেক প্রবীণ নেতা গিয়েছেন আন্দোলন মঞ্চে। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী যাননি সেখানে। চাকোর কথায়, যে বা যাঁরা ধর্মনিরপেক্ষ তাঁদের অবশ্যই শাহিনবাগে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানো উচিৎ। ধর্ম নিরপেক্ষ মানুষদের দায়িত্ব সংখ্যালঘুদের রক্ষা করা। কিন্তু কেজরিওয়াল যা করছেন তাঁকে বলে মৃদু হিন্দুত্ববাদ। নিজের অবস্থান স্পষ্ট করা উচৎ দিল্লির মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন-অবশেষে ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের যাত্রার দিন ঘোষণা

Related articles

সন্তোষপুরে ভয়াবহ আগুনে পুড়ল ঝুপড়ি! শিয়ালদহ- বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড সন্তোষপুরের স্টেশন সংলগ্ন বস্তিতে (Santashpur Massive Fire Incident)! শনিবার আগুন লাগার ফলে ব্যাহত হয়েছে শিয়ালদহ-বজবজ...

ভোট মিটতেই ময়নায় মহিলাদের আক্রমণ বিজেপির! আহত ৪

ভোট শেষ হতেই মহিলাদের উপর আক্রমণ বিজেপি। অভিযোগ, মহিলা ভোট তাদের দিকে যায়নি বুঝেই ময়নায় (Moyna) বিরোধীদের বাড়িতে...

নোয়াপাড়ায় বিস্ফোরণের শব্দ! ভাঙল থানার পরিত্যক্ত ভবন, তলব বম্ব স্কোয়াডকে

শনিবার বোমা বিস্ফোরণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগণার নোয়াপাড়া (Noapara) এলাকায়। নোয়াপাড়ার থানার পরিত্যক্ত একটি ভবন ভেঙে...

দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে আরও পুলিশ পর্যববেক্ষক নিয়োগ কমিশনের

বাংলার বিধানসভা ভোটের (Assembly Election) শেষ পর্বে এসেও পুলিশ-প্রশাসন নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। দ্বিতীয় দফার...