Friday, May 15, 2026

কলকাতার আকাশে উড়ন্ত বিমানে সন্তানের জন্ম দিলেন থাইল্যান্ডের নাগরিক

Date:

Share post:

ফের মাঝ–আকাশে উড়ন্ত বিমানে সন্তানের জন্ম দিলেন মা। তিনি থাইল্যান্ডের নাগরিক। মা ও সন্তানের চিকিৎসার জন্য কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হল কাতার এয়ারওয়েজের একটি বিমানকে।

জানা গিয়েছে, দোহা থেকে ব্যাংকক যাচ্ছিল কাতার এয়ারওয়েজের কিউআর–৮৩০ বিমানটি। তারপর মঙ্গলবার ভোর ৩.‌১০মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

অবতরণের পরই বিমানবন্দর থেকে চিকিৎসক এবং বিমানবন্দর কর্মীদের একটি দল ওই বিমানে গিয়ে তৎক্ষণাৎ সদ্যোজাত এবং তার মায়ের শারীরিক অবস্থা পরীক্ষার করেন। এরপর চিনার পার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারা জানিয়েছেন, মা ও তাঁর সদ্যোজাত সন্তান সুস্থ আছে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...