Friday, June 19, 2026

অচলাবস্থা অব্যাহত প্রেসিডেন্সিতে

Date:

Share post:

তিনদিন পরেও কাটল না জট। অবস্থান চলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। বুধবার সকালে ক্লাস বন্ধ রেখে অধ্যাপকদের সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য। যদিও আন্দোলন নিয়ে পড়ুয়াদের সঙ্গে এখনও পর্যন্ত কোনও বৈঠক হয়নি বলে বিশ্বিদ্যালয় সূত্রে খবর। রেজিস্ট্রার ও অন্যান্য আধিকারিকরা বেরিয়ে গেলেও উপাচার্য রয়েছেন ক্যাম্পাসেই।
তবে কী নিয়ে বৈঠক সে সম্পর্কে এখনও মুখ খোলেনি কর্তৃপক্ষ। প্রেসিডেন্সির পড়ুয়া তন্ময় সরকার জানান, ‘‘আমরা কখনই ক্লাস বন্ধ রাখার পক্ষে নই। যদি সেরকম দিকে এগোয় তবে আমরা কর্তৃপক্ষের কাছে চিঠি দেব, ক্লাস চালু রাখার জন্য। আন্দোলনের ফলে পঠনপাঠনে কোনও ব্যাঘাত ঘটবে না।’’
সোমবার, সকাল থেকে ঘেরাও করে রাখা হয় উপাচার্যকে। পড়ুয়াদের দাবি, ক্যাম্পাসে লিঙ্গ বৈষম্য দূর করতে হবে, হিন্দু হস্টেল থেকে বদলি হওয়া কর্মচারীদের ফিরিয়ে আনতে হবে। রাতভর ঘেরাও থাকার পর মঙ্গলবার ভোরে বেরিয়ে যান উপাচার্য। এদিকে বারবার অবস্থান আন্দোলনের ফলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সামাধান করতে হবে।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...