Friday, June 19, 2026

হিন্দুত্ববাদ নিয়ে বিজেপিকে কটাক্ষ শিবসেনার

Date:

Share post:

হিন্দুত্ববাদ নিয়ে ফের বিজেপিকে তোপ দাগলেন শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বুধবার, দলীয় মুখপত্র সামনায় বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, হিন্দুত্ব নিয়ে আমার ধারণা বিজেপির থেকে আলাদা। ধর্মকে ব্যবহার করে ক্ষমতা দখল করা হিন্দু ধর্ম নয়। তাঁর কথা, অশান্তিতে ভরা হিন্দু রাষ্ট্র চাই না। এই ধারণায় একেবারে বিশ্বাসী নই।
মহারাষ্ট্রে একসময়ের সঙ্গী শিবসেনা। কিন্তু ধর্ম নিয়ে এই রাজনীতি একেবারেই পছন্দ নয় শিবসেনার। দিনকয়েক আগে উদ্ধব ঠাকরে বলেছেন, মহারাষ্ট্রে এনআরসি কার্যকর হবে না। তবে নাগরিকত্ব আইনকে সমর্থন করছেন তাঁরা। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরেই নিজেদের অসন্তোষ প্রকাশ করেছিল শিবসেনা। এনআরসি নিয়েও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে সামনায়। সামনায় উদ্ধব ‌ঠাকরে বলেছেন, প্রতিবেশী দেশে যারা নির্যাতনের শিকার হয়েছে। এই আইনের মাধ্যমে সংখ্যালঘুরা নাগরিকত্ব পাবে।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...