Friday, April 17, 2026

টানা ঘেরাওয়ের জেরে অসুস্থ হয়ে হাসপাতালে  প্রেসিডেন্সির উপাচার্য

Date:

Share post:

টানা ঘেরাওয়ের জেরে অসুস্থ হয়ে পড়লেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া। বুধবার রাতে অ্যাম্বুল্যান্সে বিশ্ববিদ্যালয় ছাড়লেন উপাচার্য। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হিন্দু হস্টেল ইস্যুতে ৩ ফেব্রুয়ারি থেকে আন্দোলন চলছে বিশ্ববিদ্যালয়ে। ৪ তারিখ কিছুক্ষণের জন্য বাড়ি যেতে পেরেছিলেন উপাচার্য। পরে বিশ্ববিদ্যালয়ে আসতেই ফের তাঁকে ঘেরাও করে বিক্ষোভকারী পড়ুয়ারা।
লাগাতার পড়ুয়াদের এই বিক্ষোভের জেরেই অসুস্থ হয়ে পড়লেন উপাচার্য। গুরুতর অসুস্থ অবস্থায় এদিন আন্দোলনকারীদের সহযোগিতায় হুইল চেয়ারে তাঁর ঘর থেকে বের করা হয় উপাচার্যকে। সেখান থেকে অ্যাম্বুল্যান্সে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অনুরাধা লোহিয়াকে।

Related articles

মে-এর শুরুতেই ফলপ্রকাশ মাধ্যমিকের

ছাত্রছাত্রী জন্য বড় খবর! ২০২৬ মাধ্যমিকের (Madhyamik Result 2026) ফল প্রকাশ হতে আগামী ৮ মে। চলতি বছর মাধ্যমিক...

লজ্জার পরাজয়: ডিলিমিটেশনের সঙ্গে জুড়ে মহিলা সংরক্ষণ বিল পাসের বিজেপির চেষ্টা খারিজ সংসদে

দেশের ডিলিমিটেশন ব্যবস্থাকে চক্রান্ত করে লোকসভায় পাশ করার চেষ্টা করেছিল কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। মহিলা সংরক্ষণ বিলের আড়ালে...

রসগোল্লা চাওয়ার ‘অপরাধ’, যোগীরাজ্যে উনুনে ফেলে দেওয়া হল ১১ বছরের শিশুকে 

বিয়ের আসরে হুল্লোড় আর পাত পেড়ে খাওয়া-দাওয়া তো নতুন কিছু নয়। কিন্তু বার বার রসগোল্লা চাওয়ার জন্য যে...

সাবধান মেয়েরা, ব্যাগে কিছু ঢুকিয়ে দেবে! নির্বাচনে বিজেপির ষড়যন্ত্রে নতুন আশঙ্কা মমতার

নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলায় নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু করার নামে প্রতিশোধমূলক আচরণ স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন।...