Tuesday, May 12, 2026

অ্যাপেলো গ্লেনেগলস টাইমস হাফ ম্যারাথনে ৫ হাজার আবেদন!

Date:

Share post:

মুক্ত বাতাসের জন্য ম্যারাথন।এই লক্ষ্য নিয়ে রবিবার হচ্ছে প্রথম অ্যাপেলো গ্লেনেগলস টাইমস হাফ ম্যারাথন। রেড রোড থেকে ম্যারাথন শুরু হবে । তিনটি ক্যাটাগরি থাকছে। একটি ২১ কিলোমিটার। অন্যটি ১০ কিলোমিটার। শেষে তিন কিলোমিটার ফান রান। উদ্যোক্তারা জানিয়েছেন, পাঁচ হাজার জন এই ম্যারাথনে অংশ নিতে আবেদন করেছেন । দৌড় শুরুর আগেও নাম জমা নেওয়া হবে। ২১ কিলোমিটার ম্যারাথন শুরু হবে সকাল ছ’টায়। ১০ কিলোমিটার সাড়ে সাতটায়। তিন কিলোমিটার ফান রান সকালে সাড়ে আটটায়। পুরুষদের সঙ্গে মেয়েরাও এই ম্যারাথনে যোগ দিতে পারবেন অনায়াসে। স্কুল ছাত্রদেরও ডাকা হয়েছে।

বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার। তিনি ম্যারাথনের গুরুত্ব বোঝান। স্বাস্থ্যের পক্ষে যা অত্যন্ত উপযোগী। জয়দীপের কথায়, ‘এই ম্যারাথনের মধ্যে দিয়ে যদি কয়েকজন নিয়মিত শরীরচর্চা শুরু করেন, সেটাই হবে বড় পাওনা। শরীর চর্চার এক কালচার গড়ে তোলা। ম্যারাথনের সার্থকতা সেখানেই।’ সাংবাদিক সম্মেলনে ছিলেন অ্যাপেলো হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট (বিজনেস ডেভেলপমেন্ট) সোমনাথ ভট্টাচার্য। ছিলেন সেই হাসপাতালের চিকিৎসক জয় বসু (ভাইস প্রেসিডেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন)। তিনি বলেন, ‘দিনের পর দিন ফুসফুসের সমস্যা নিয়ে লোকে আমাদের হাসপাতালে আসছেন। ক্যান্সারের সংখ্যাও বাড়ছে। অধিকাংশটাই দূষণজনিত কারণে। একটু শরীর চর্চার অভ্যাস করতে পারলে রোগের থেকে দূরে থাকা যায়।’
৯ ফেব্রুয়ারি এই ম্যারাথনে উপস্থিত থাকার কথা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী ও অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের। যাঁরা সকলেই রীতিমতো শরীর চর্চা করে থাকেন।

Related articles

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...