Friday, May 22, 2026

বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হলো মোদির বাংলো

Date:

Share post:

বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হলো মোদির বাংলো। একটি নয়, বাংলোয় পকেট তৈরি করে ৪০টি নিয়ন্ত্রিত ডিনামাইট চার্জ করে বিলাসবহুল এই বাংলো গুঁড়িয়ে দেওয়া হলো কোর্টের নির্দেশে। শুক্রবার দুপুরের এই ঘটনা।

মুম্বই থেকে ১০০কিলোমিটার দূরে রায়গড়ের আলিবাগে সমুদ্রের ধারে কিহিম বিচে ছিল ডায়মন্ড মার্চেন্ট নীরব মোদির এই বিলাস বহুল বাংলো। যাতে ছিল হেলিপ্যাডও। দাম প্রায় ২০০ কোটি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ভুয়ো তথ্য দিয়ে ১৩,৭০০ কোটি টাকা নিয়ে তা ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে। এই ঘটনায় নীরবে সঙ্গে অভিযুক্ত তার কাকা মেহুল চোক্সিও।

সম্বুরাজে যুবা ক্রান্তি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা পিআইএল করে। তার ভিত্তিতেই বম্বে হাই কোর্ট বাংলা বেআইনি জানিয়ে তা ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। সমুদ্র তীরের আইন উল্লঙ্ঘন করে এইভাবে এই কিহিম বিচে বেশ কিছু বাংলো তৈরি হয়। যার মধ্যে ছিল নীরব মোদির এই বাংলো। ৭০ হাজার স্ক্যোয়ার ফিট এলাকায় ৩৩ হাজার স্ক্যোয়ার ফিট এলাকা নিয়ে বাংলোটি তৈরি হয় ২০০৯-২০১০ সালে, নাম “রুপান্য”। দীর্ঘ রাস্তা আর নিরাপত্তা পেরিয়ে ঢুকতে হতো সেখানে।

পিএনবি ঘোটালার সঙ্গে সরাসরি এই বাংলোর যোগাযোগ না থাকলেও ইডি এই সম্পত্তি অ্যাটাচ করে বিক্রি করে ব্যাঙ্কে টাকা ফেরত দিতে চাইছে। এই নিয়ন্ত্রিত বিস্ফোরণের দায়িত্বে ছিলেন আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। তবে আসবাব আর জানলার কাচ খুলে নেওয়া হয়েছিল। ৩০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল এই বিস্ফোরণে।

Related articles

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...