Wednesday, March 25, 2026

খালি গায়ে খালি থালা হাতে অবস্থান বিক্ষোভ শিক্ষকদের

Date:

Share post:

স্থায়ী চাকরি, সম-কাজে সম-বেতন, শূন্যপদে নিয়োগ ইত্যাদি দাবিতে বৃত্তিমূলক শিক্ষকদের সংগঠন ‘বৃত্তিমূলক যৌথ মঞ্চ’-এর সদস্যরা শনিবার খালি গায়ে খালি থালা হাতে অবস্থান করলেন। নিউটাউনের কারিগরি ভবনের মাঠে ২৭ জানুয়ারি থেকে অবস্থান শুরু করেছেন তাঁরা। এ দিন বিজেপি-সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী পরিষদের নেতা-কর্মীরাও আন্দোলনকারীদের সমর্থনে অবস্থানে সামিল হন।
পরিষদের আহ্বায়ক দেবাশিস শীল জানিয়েছেন, ‘বৃত্তিমূলক শিক্ষকরা সামাজিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেও যে সামান্য বেতন পান, তাতে নুন আনতে পান্তা ফুরোয়। রাজ্য সরকারের অবিলম্বে আমাদের যাবতীয় দাবি মেনে নেওয়া উচিত।’

Related articles

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...