Thursday, June 18, 2026

কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনে রবিবারও বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে জেরা করছে সিআইডি

Date:

Share post:

কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে রবিবার সকালে ফের ভবানীভবনে ডেকে পাঠালো সিআইডি। শনিবার ভবানীভবনে টানা চার ঘণ্টা জেরা করা হয়েছিল তাঁকে। পুরভোটের আগে ষড়যন্ত্র করে বারবার তাঁকে জেরা করা হচ্ছে বলেই অভিযোগ সাংসদের।
প্রসঙ্গত, গত বছরের ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সরস্বতী পুজোর উদ্বোধনে গিয়ে খুন হন নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি করেছিল আততায়ীরা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই উদ্ধার হয়েছিল খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। ঘটনায় সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলে তৃণমূল।
তৃণমূলের অভিযোগ ছিল এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে বিজেপি। অভিজিৎ পুণ্ডারি নামে স্থানীয় এক যুবককে এই ঘটনায় গ্রেফতার করে পুলিশ। বিধায়ক খুনের দায়িত্বভার সিআইডি’র হাতে তুলে দেয় রাজ্য সরকার। এরপরই তদন্তে নেমে মূল অভিযুক্ত নির্মল ঘোষ, সঞ্জীব মণ্ডল ও কার্তিক মণ্ডলকে গ্রেফতার করে তদন্তকারীরা।ধৃতরা প্রত্যেকেই বিজেপির সক্রিয় কর্মী। যদিও জেলা বিজেপি নেতৃত্ব তা মানতে চায়নি{।
এরপরই তদন্তে উঠে আসে নদিয়া জেলা বিজেপি সভাপতি জগন্নাথ সরকারের নাম। এফআইআরেও নাম ছিল তাঁর।আদালতের নির্দেশে, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিজেপি সাংসদকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। যদিো একাধিকবার বিজেপি সাংসদকে ডেকে পাঠায় সিআইডি। বিধায়ক খুনের ঘটনায় আদৌ তাঁর কোনও যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শনিবারের পর ফের রবিবারও জেরা করা হচ্ছে বিজেপি সাংসদকে। পুরভোটের আগে ষড়যন্ত্র করেই বারবার তাঁকে জেরা করা হচ্ছে বলেই অবাযোগ করেছেন বিজেপি সাংসদ। যদিও আদালতের উপর আস্থা রয়েছে বলেও তিনি দাবি করেছেন।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...