Friday, May 22, 2026

পুরসভার আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ

Date:

Share post:

কলকাতা পুরসভা-সহ রাজ্যের ৯২টি পুরসভায় আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা আজ, সোমবার প্রকাশিত হতে চলেছে। কলকাতা ছাড়া আরও কয়েকটি কর্পোরেশনের সংরক্ষণের তালিকাও আজ প্রকাশ হবে৷ জেলাশাসকের কার্যালয়ে ও সংশ্লিষ্ট পুরসভায় আসন সংরক্ষণের এই তালিকা দুপুরের মধ্যেই ঝুলিয়ে দেওয়া হবে৷ কলকাতা পুরসভার আসন সংরক্ষণ চূড়ান্ত করার দায়িত্ব দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের। গত ১৭ জানুয়ারি এইসব পুরসভার সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট ফর্মূলার ভিত্তিতেই পুরসভার আসন বা ওয়ার্ড মহিলা, তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ করা হয়ে থাকে৷
এবারের সংরক্ষণ নিয়ে আপত্তি জানানোর সময় দেওয়া হয়েছিল জানুয়ারি মাসের ৩১তারিখ পর্যন্ত। সবার সব বক্তব্য শোনার পর জেলাশাসকরা আপত্তিগুলির নিষ্পত্তি করেছেন। এই ওয়ার্ড সংরক্ষণের চূড়ান্ত তালিকার ভিত্তিতেই পুরসভাগুলিতে নির্বাচন হবে। যে খসড়া সংরক্ষণের তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, তাতে বিভিন্ন পুরসভা মিলিয়ে মোট ৩১ জন মেয়র ও চেয়ারম্যানের ওয়ার্ড সংরক্ষিত হয়ে গিয়েছে। কলকাতা পুরসভায় চার জন মেয়র পরিষদ সদস্য ও দুজন বরো চেয়ারম্যানের ওয়ার্ড সংরক্ষিত হয়েছে। আসানসোল কর্পোরেশনের মেয়রের ওয়ার্ডও সংরক্ষণের তালিকায় পড়েছে। দক্ষিণ দমদম, কামারহাটি, টিটাগড়, কাঁচরাপাড়া পুরসভা চেয়ারম্যানের ওয়ার্ড সংরক্ষিত হয়েছে।

পুর নির্বাচনী আইন অনুযায়ী খসড়া তালিকা প্রকাশ করার ৭ সপ্তাহ বা ৭০ দিন পর পুরসভার ভোট করা যায়।

Related articles

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...

দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী! খুনের হুমকি ঝাড়গ্রামের বিক্রেতাকে, মিলল নিরাপত্তা

ঝাড়গ্রামে বিধানসভা নির্বাচনে ঝালমুড়ি খেয়ে ভাইরাল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার সেই ঝালমুড়ি দোকানদারকেই দেওয়া...

ইতিহাসে নজিরবিহীন: ক্লাব রুমে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন, মুলতবি প্রস্তাব পেশ

কলকাতা পুরসভার (KMC) ইতিহাসে নজিরবিহীন ঘটনা! কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। ভিতরে ঢুকতে পেরে ক্লাব রুমে পুরসভার মাসিক...