Friday, April 24, 2026

যাদবপুরে ঐশীর সভা হচ্ছে, কিন্তু কোথায়?

Date:

Share post:

ভ্যালেন্টাইন্স ডের দিনে ঐশী ঘোষ কী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, নির্বাচন বিধি ঘোষিত। কোনও বহিরাগতকে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু এসএফআই ঐশীকে তুরূপের তাস করে ভোটের আগে ঝড় তুলতে চাইছে। তাই সিদ্ধান্ত হয়েছে, বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের বাইরে মঞ্চ বেঁধেই ঐশীর সভা হবে। বক্তব্য রাখবেন জেএনইউর সভানেত্রী বাম আন্দোলনের তরুণ তুর্কী। কোনওরকম সঙ্ঘাতে না গিয়ে এভাবেই সভা করতে চাইছে এসএফআই। ফলে গেটের বাইরে, অর্থাৎ রাস্তা বন্ধ করে সভা করা ছাড়া উপায় নেই। পুলিশ কি তা মেনে নেবে? আর এ কথা ভেবেই বাম ছাত্ররা জোর করে ঐশীকে ভিতরে ঢোকার কথা ভেবেছিল। কিন্তু সিনিয়র নেতারা এই ফাঁদে পা না দিতে পইপই করে বারণ করেছেন। কারণ, এই সুযোগে টিএমসি, এবিভিপির নেতারাও ভিতরে ঢোকার ছাড়পত্র পেয়ে যাবে। ১৮ তারিখ ভোটের আগে তা করা রাজনৈতিকভাবে ভুল চাল হয়ে যাবে। সকলকে অবাক করে যাদবপুরের ছাত্র ভোটে এবার এবিভিপি সব আসনে প্রার্থী দিয়েছে। আবার এসএফআইয়ের যাদবপুর ইউনিটেও রয়েছে অন্দরের নানা সমস্যা। পড়ুয়ারাও এই কাণ্ডে ক্ষুব্ধ। সঙ্গে বাম ঐক্য নিয়েই প্রশ্ন। জেএনইউতে বাম ছাত্র ঐক্য হলেও এখানে ডিএসও, আইসা আলাদা লড়ছে। ফলে এবার লড়াই হবে, চতুর্মুখী। সেই লড়াই মুহূর্তের ভুলে হাতছাড়া করতে চায় না এসএফআই। তাই ঐশীকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকিয়ে খাল কেটে কুমীর আনতে চাইছে না এসএফআই।

আরও পড়ুন-আত্মবিশ্বাস ফেরাতে কে সাহায্য করেছিলেন কেজরিওয়ালকে ?

Related articles

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...

শান্তি বৈঠকে টালবাহানা তেহরানের, হরমুজে ইরানি জাহাজে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার আলোচনা কার্যত ভেস্তে গেছে, দ্বিতীয় দফায় আমেরিকা- ইরানের এক টেবিলে বসার সম্ভাবনার (US- Iran Peace Talk)...