Friday, May 15, 2026

গোপন সমঝোতায় আপের জয়ের রাস্তা প্রশস্ত করেছে কংগ্রেস

Date:

Share post:

শীলা দীক্ষিতের নেতৃত্বে দিল্লিতে জয়ের হ্যাটট্রিক করেছিল কংগ্রেস। পরপর তিনবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন শীলা। ২০১৫ সালের আগে পর্যন্ত দিল্লি কার্যত গড় ছিল কংগ্রেসের। আপের উত্থানের পর থেকে রাজধানীতে কংগ্রেসের অস্তিত্ব প্রশ্নের মুখে। লোকসভা ভোটে ত্রিমুখী লড়াইয়ে দিল্লির সাতটি আসনেই জিতেছিল বিজেপি। এবারের বিধানসভা নির্বাচনে শুরু থেকেই অপ্রাসঙ্গিক ছিল কংগ্রেস। লড়াইটা হয়েছে আপ বনাম বিজেপির। ৭০ টি আসনে প্রার্থী দিলেও কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব প্রচারে যে শুধু মাথা ঘামাননি তাই নয়, বিজেপিকে হারাতে আপের জয় নিশ্চিত করতেও সক্রিয় ছিল কংগ্রেস। ভোট কাটাকাটির ফলে বিজেপি যাতে সুবিধা না পায় সেজন্য দিল্লির ভোটের প্রচারে সেভাবে দেখাই যায়নি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে। তাই বলাই যায়, প্রকাশ্য নির্বাচনী সমঝোতা না করেও আপের জয়ের রাস্তা মসৃণ করতে ‘অবদান’ রেখেছে সোনিয়ার দলও।

আরও পড়ুন-কংগ্রেস নিজেরা না নেমে জিতিয়ে দিল আপকে?

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...