Wednesday, June 24, 2026

বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলের কাজ শুরুর অনুমতি হাইকোর্টের

Date:

Share post:

বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলের কাজ শুরুর অনুমতি মিলল। মঙ্গলবার এই অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। গত বছরের আগস্ট থেকে কাজ বন্ধ ছিল। সেই সময় সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হওয়ার পর মাটিতে ধস নেমে একাধিক বাড়ি ভেঙে পড়েছিল। ‘আইআইটি মাদ্রাজ’-এর রিপোর্ট পাওয়ার পরে আদালত কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে নির্দেশ দেয় এসপ্ল্যানেড ও শিয়ালদহ স্টেশনের মধ্যবর্তী বউবাজার অঞ্চলে কাজ শুরু করার। তবে ‘আইআইটি মাদ্রাজ’-এর তত্ত্বাবধানে কাজ করতে হবে বলে আদালত জানিয়েছে।
তিন মাস পরে মেট্রো কর্তৃপক্ষ তাদের বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট নিয়ে আদালতের দ্বারস্থ হয় কাজ শুরুর অনুমতি চেয়ে।এক স্বেচ্ছাসেবী সংস্থা আর্জি জানায়, বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট কোনও স্বতন্ত্র সংস্থার দ্বারা পরীক্ষা করা হোক। এরপর ‘আইআইটি মাদ্রাজ’-কে সে ব্যাপারে অনুরোধ করে মেট্রো রেল কর্তৃপক্ষ। অবশেষে ‘আইআইটি মাদ্রাজ’-ও তাদের রিপোর্টে কাজ শুরুর পক্ষে সবুজ সঙ্কেত দেয়।
আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে আংশিকভাবে পথচলা শুরু করবে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল। প্রাথমিকভাবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন পর্যন্ত চলাচল শুরু হবে বলে জানিয়েছেন মেট্রো রেলের আধিকারিকরা।

Related articles

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...