Sunday, May 3, 2026

মুকুলের অভিনন্দন যাত্রায় তৃণমূলের “গো ব্যাক” স্লোগান, উত্তেজনা সোনারপুরে

Date:

Share post:

ফের বিজেপি এবং মুকুল রায়ের CAA সমর্থনে অভিনন্দন যাত্রা ঘিরে উত্তেজনা ছড়ালো। এবার ঘটনা সোনারপুরে। বিজেপি মিছিল যখন যাচ্ছিল, তখন রাস্তায় মাইক লাগিয়ে তৃণমূল দিল্লিতে গেরুয়া বাহিনীর ভরাডুবি নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি CAA বিরোধিতায় স্লোগান দিচ্ছিল। এবং কেন্দ্রের মোদি সরকার ও বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে কালো পতাকা টাঙিয়ে ছিল।

ওই জায়গায় আগে থেকেই প্রচুর প্রচুর পুলিশ মোতায়েন ছিল। তা সত্ত্বেও বিজেপি এবং তৃণমূল সমর্থকদের মধ্যে ঠেলাঠেলি বেঁধে যায়। মুকুল রায়কে দেখে তৃণমূল সমর্থকরা গো ব্যাক স্লোগান দিতে থাকেন। পাল্টা স্লোগান দেয় বিজেপি সমর্থকরাও।

তবে উত্তেজনা বেশিক্ষণ স্থায়ী হয়নি পুলিশি তৎপরতায়। তৃণমূলের অভিযোগ, তারা নিজেদের মতই কর্মসূচি পালন করছিলেন। কিন্তু বিজেপির মিছিল থেকে হঠাৎ তাদের উদ্দেশ্যে কটুক্তি ভেসে আসে। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে ফ্ল্যাগ ছেঁড়ার অভিযোগ তুলেছে তৃণমূল।

Related articles

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...