Tuesday, February 10, 2026

কেন্দ্রের অসৌজন্য, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রিতই নন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ফের সৌজন্যতার নজির কেন্দ্রীয় সরকারের ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রণই জানানো হল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার চালু হচ্ছে বহু প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবার। সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চালু হচ্ছে সেই নতুন রুট। উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কিন্তু আমন্ত্রণপত্রে কোথাও নাম নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানায়নি রেল মন্ত্রক। তবে আমন্ত্রণ জানানো হয়েছে 3 তৃণমূল নেতানেত্রীকে। আমন্ত্রণপত্রে নাম রয়েছে দমকলমন্ত্রী সুজিত বস, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর।

এই বিষয়ে অবশ্য রেলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে এই পরিস্থিতিতে এই তিন তৃণমূল নেতা-মন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না? সে প্রশ্নের উত্তর মিলবে বৃহস্পতিবারই।

spot_img

Related articles

প্রশ্নফাঁস রুখতে কিউআর কোড ও মেটাল ডিটেক্টর, বৃহস্পতিবার থেকে নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু উচ্চমাধ্যমিক

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পঠন-পাঠন ও প্রশাসনিক স্তরে ‘এসআইআর’-এর প্রভাব নিয়ে যখন শিক্ষক মহলে...

বাংলাদেশের শাস্তি মুকুব, ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান

  যাবতীয় জল্পনার অবসান। আগামী রবিবার টি২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের (India) বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে পাকিস্তান (Pakistan)...

বাংলায় বিজেপির শিক্ষক সভা! বক্তা ধর্মেন্দ্র প্রধান, লক্ষ্য নিয়ে জল্পনা

ভরা পরীক্ষার মরসুম। তার সঙ্গে চলছে SIR-এর কাজ। আর এর মধ্যেই হঠাৎ বাংলার শিক্ষকদের নিয়ে সভা করতে উতলা...

ত্রুটিমুক্ত নির্বাচনের পথে বড় পদক্ষেপ! ভোটার স্লিপে এবার শুধুই কমিশনের লোগো

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটার স্লিপ বিলি নিয়ে নজিরবিহীন কড়াকড়ি শুরু করল নির্বাচন কমিশন। রাজ্যে ভোটপ্রক্রিয়াকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং...