Saturday, May 16, 2026

এপ্রিলে দু’দফায় কলকাতা-সহ ১০২ পুরসভার ভোট

Date:

Share post:

এপ্রিলেই পুরভোট, দিন ঠিক করবে রাজ্য, ঘোষনা করবে রাজ্য নির্বাচন কমিশন৷

এপ্রিলেই পুরভোট হচ্ছে। রাজ্য সরকার ভোটের দিন স্থির করে রাজ্য নির্বাচন কমিশনকে জানাবে৷ কমিশন তা ঘোষনা করে দেবে৷
পুর-নির্বাচন সংক্রান্ত আইনে বলা আছে, ভোটের দিন ঠিক করে রাজ্য সরকার। তা চূড়ান্ত ঘোষনা করে রাজ্য নির্বাচন কমিশন।

সূত্রের খবর, আগামী ১০ মার্চের পরে রাজ্য পুর-নগরোন্নয়ন দপ্তর ভোটের দিন কবে, তা চিঠি দিয়ে কমিশনকে জানিয়ে দেবে৷ জানা গিয়েছে, এপ্রিল মাসে দু’দফায় ১০২টি পুরসভার ভোটগ্রহণ হবে। রাজ্য নির্বাচন কমিশন সেই মতো প্রস্তুতিও প্রায় সেরে ফেলেছে৷ আপাতত ২ টি পুরসভা বাদে বাকি সব পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস ও সংরক্ষণের তালিকা প্রকাশিত হয়েছে।

আগামী ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর সেই তালিকার উপর ভিত্তি করেই ভোটগ্রহণ হবে। এব মিলিয়ে ধরে নেওয়া হচ্ছে, মার্চের শেষ ভাগেই রাজ্যে পুরভোটের ঢাক বেজে যাবে৷


Related articles

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...